Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২০, ২০২৬

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা : আসামি হাসান শেখের মৃত্যুদণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা : আসামি হাসান শেখের মৃত্যুদণ্ড
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

চার বছর আগে মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদের পাড়ের একটি বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার হয়েছিল ১৫ বছর বয়সী স্কুলছাত্রী রাজিয়া খাতুনের গলাকাটা মরদেহ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুলালোচিত এই ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার মাগুরার জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ দুপুরে শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা মিকিজ শেখের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন বাড়ি থেকে কুমার নদের পাড়ে রসুনক্ষেত দেখতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন দুপুরে স্থানীয় এক ব্যক্তি সুজয় কুন্ডুর পেঁপে বাগানের পাশের বাঁশঝাড়ের নিচে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো এবং গলাকাটা অবস্থায় রাজিয়ার মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর রাজিয়ার বাবা মিকিজ শেখ শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত রোববার এই মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন বাবলু জানান, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

রায়ের প্রতিক্রিয়ায় রাজিয়ার মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “২০২২ সাল থেকে আমি এই মামলার বিচার পাওয়ার অপেক্ষায় ছিলাম। আজ মৃত্যুদণ্ডের রায় পেয়ে আমি অনেক খুশি। সরকারের কাছে আমার একটাই আবেদন, যেন দ্রুত এই রায় কার্যকর করা হয়।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.