Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নিপীড়িত মানুষের পক্ষে অঙ্গীকার নিয়ে পথচলা দৈনিক ‘বাংলা ভোর’ দক্ষিণঞ্চলের গণমাধ্যম অঙ্গনে একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য নাম। সময়ের সাহসী উচ্চারণ, পেশাদার সংবাদ পরিবেশন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

এই ধারাবাহিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ‘সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন’। তাঁর নেতৃত্বে বাংলার ভোর শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি; জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে। সত্য প্রকাশে আপসহীন অবস্থান, পেশাগত নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদ চর্চা তাঁকে সাংবাদিক মহলে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সম্প্রতি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে কার্যকর ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা লিগ্যাল এইড কমিটি সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনকে ‘ধন্যবাদ জ্ঞাপনপত্র’ প্রদান করেছে। এই সম্মাননা কেবল একজন সম্পাদকের ব্যক্তিগত অর্জন নয়; এটি দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনকল্যাণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকারও একটি মূল্যবান স্বীকৃতি।

 

বাংলা ভোর দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলের পাঠকের কাছেও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্যের নির্ভুলতা এবং সময়োপযোগী উপস্থাপনার কারণে প্রতিনিয়ত বাড়ছে পত্রিকাটির পাঠকসংখ্যা ও জনপ্রিয়তা।

গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনের নেতৃত্বে দৈনিক বাংলার ভোর আগামী দিনেও সত্য, ন্যায়, মানবিকতা এবং জনস্বার্থের পক্ষে নির্ভিক কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশের দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে সমৃদ্ধ করে পাঠকের আস্থার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ করবে।

এই অর্জন উপলক্ষে দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ভোর ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, মানবিক ও জনমুখি সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে-এমন প্রত্যাশা সবার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত

যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.