Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, নিরাপত্তা দেবে কমিশন : ইসি আহসান হাবিব

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৩No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খুলনা অফিস
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব বলেছেন, ভোটকেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটারদের নিরাপত্তা ও নিবিঘ্নে ভোট প্রদানের নিশ্চিত করবে নির্বাচন কমিশন। কোনো কেন্দ্রে সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করতে চাইলে প্রিসাইডিং অফিসার প্রথমে পুলিশ ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের ডাকবেন। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করবেন। ব্যবস্থা গ্রহণে বিন্দুমাত্র কার্পণ্য করা হবে না।
গতকাল দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা তিনটি জেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো ছাড় নয়।
লেভেল প্লেয়েইং ফিল্ড তৈরি করা শুধু নির্বাচন কমিশনের কাজ নয়। প্রার্থীদেরও এগিয়ে আসতে হবে। আমরা সরকারের সহযোগিতা পাচ্ছি। তারপরও লেবেল প্লেয়েইং ফিল্ড নিশ্চিত করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
আমরা প্রার্থীদের কথা শুনেছি। তাদের সমান সুযোগ ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁরা আশ্বস্ত হয়েছেন। আগামী নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টি করা হবে। শতভাগ সততার সাথে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করবেন বলে আশা করছি।
নিবন্ধিত রাজনৈতিকদলগুলো ইসি নির্দেশনা অমান্য করলে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুসিয়ারি দেন এই নির্বাচন কমিশনার।
এর আগে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অংগীকারাবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে তথা ভোটারদের মাঝে বিভিন্ন কারণে যেমন-প্রতিপক্ষ দলগুলোর মাঝে হানাহানি, সংঘর্ষ, ভোটপ্রদানে ভয়ভীতি প্রদান ও ভোট জালিয়াতির মতো খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায়; ভোটারদের মাঝে ভোট প্রদানে অনিহা লক্ষ্য করা যায়। ভোটারদের নির্বিঘ্নে নিরাপদে নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের সুষ্ঠু পরিবেশ আমাদের সকলকে মিলেই তৈরি করতে হবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা আহসান হাবিব ইসি নির্বাচন কমিশনার ভোটকেন্দ্রে ভোটার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.