Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেলা তথ্য অফিসের আয়োজনে যশোরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৪, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে শার্শা উপজেলার বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কন্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে শার্শা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) রফিকুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের মাঝে মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সেই চলচ্চিত্র থেকে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হয় এবং পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
এরপর আলোচনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য প্রদান অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য প্রদান করেন যশোার জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। প্রধান অতিথি রফিকুল হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তীদের মুখ থেকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে তিনি সম্মানিতবোধ করছেন। তিনি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে বলেন। তিনি কন্যা সন্তানের গুরুত্ব, মাদকের কুফল ও বাল্যবিবাহ রোধে ছাত্রীদেরকে সচেতন করেন।
অনুষ্ঠানের সভাপতি শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, বীর মুক্তিযোদ্ধারা, যাঁরা আজ কথা বলছেন, ২০ বছর পরে তারা আর নাও বেঁচে থাকতে পারেন। তাই তাদের মুখ থেকে নি:সৃত কথা গুরুত্ব ও মনোযোগের সাথে শুনতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে নারীদের অবদান তিনি তুলে ধরেন। এক্ষেত্রে তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির সাথে তার সরাসরি কথোপকথন এর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, উলশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, শার্শা মুক্তিযুদ্ধ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান ৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন এবং যশোর জেলার বিভিন্ন জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের অত্যাচার এবং নির্মমতার কথা তুলে ধরেন।
বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধের সময় তার জীবনে ঘটে যাওয়া কয়েকটা ঘটনার বর্ণনা করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্যবৃন্দ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.