বিবি প্রতিবেদক
যশোরে প্রচণ্ড শীতে ক্লাসরুমে বর্ষা সুলতানা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সকালে মিউনিসিপাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সে শহরের রেলগেট এলাকার মিজান মাতুব্বরের মেয়ে।
বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বদরুজ্জামান জনান, প্রচণ্ড ঠাণ্ডায় বর্ষা সুলতানা বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় হঠাৎ সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে ১১টা দশ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এনে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ান জানান, ঠাণ্ডাজনিত রোগে সে আক্রান্ত হয়। তাকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
