Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপহারের স্বর্ণের নৌকা স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিলেন এমপি রশীদুজ্জামান

banglarbhoreBy banglarbhoreJanuary 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা প্রতিনিধি
স্কুল থেকে পাওয়া স্বর্ণের উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান।
গতকাল সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে রশীদুজ্জামানকে একটি স্বর্ণের নৌকা উপহার দেয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই স্বর্ণের উপহারটি তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন এবং উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। একই সাথে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে মহানুবতার পরিচয় দেন।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রশীদুজ্জামান বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অল্প বেতন বা কষ্টার্জিত আয় থেকে তৈরি স্বর্ণের নৌকা উপহার আমি গ্রহণ করতে পারছি না। তাই এ উপহার আপনারা সম্মানের সাথে ফিরিয়ে নিন।
এসময় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন পাপ্পু, প্রধান শিক্ষক রহিমা আক্তার সম্পা, শহিদুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল অধিকারী, পিযুষ সাধু প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.