Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে চাঁদাবাজ নুরুচোরা অস্ত্রসহ গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreJanuary 18, 2024Updated:January 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বহুলালোচিত হত্যাসহ একাধিক চুরি ছিনতাই মামলার আসামি নূরুনবী শেখ ওরফে নুরু চোরকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬)। এ সময় নুরুর কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়।

১৭ জানুয়ারি সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরু চোরা ভওয়াখালী এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৭টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া নূরনবী শেখ ওরফে নুরুকে গ্রেফতার করে।

এ সময় নুরুর স্বীকারোক্তি মোতাবেক ভাড়া বাসার ডাইনিং রুমের জুতার র‌্যাকের ভেতর হতে একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামি নুরু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে এলাকায় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তার নামে নড়াইল সদর থানায় মাঝি হত্যা, ভাংগাড়ি ব্যবসায়ী মুজিবর হত্যাচেষ্টা, চাঁদাবাজি, দস্যুতার মামলা রয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রেফতার নুরু শেখের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.