Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপকূল রক্ষা বাঁধের গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJanuary 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উপকূল রক্ষা বাঁধের পাশে থাকা গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও এবং স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান হাফিজ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান মানববন্ধনে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,গাবুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২০৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদীর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ টাকা মূল্যের কাটা গাছগুলো স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। গাছ কাটলেও মাথাব্যথা নেই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এভাবে গাছ কর্তন হতে থাকলে মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠী।

এ সময় আরও বক্তারা বলেন, আইলা পরবর্তী সময়ে লোনা পানিতে দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়ন মরুভূমিতে পরিণত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গাবুরা ইউনিয়নে রাস্তা-বেড়িবাধের আশপাশে এবং নদীর চরে বনায়ন করা হলেও কিছু স্বার্থনেষী পরিবেশ বিমুখ মানুষের কারণে এ কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.