Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৪

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিন্টু সম্পাদক হাসান মাহমুদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৩ টি পদে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়।
নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোরের চৌগাছা প্রতিনিধি এম হাসান মাহমুদ নির্বাচিত হন। নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য ১৩ টি পদে সর্বসম্মতিক্রমে যারা মনোনীত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সি সাগর, তথ্য ও গবেষণা সম্পাদক এম আমিনুর রহমান, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল। নির্বাহী সদস্যরা হলেন বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, মেহেদী হাসান শিপলু।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল ও প্রধান শিক্ষক শাহীন মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন, এসআই জাফর, পল্লবী ক্লিনিকের পরিচালক মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.