Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এবার চৌগাছায় দুই বেসরকারি হাসপাতাল বন্ধ

banglarbhoreBy banglarbhoreJanuary 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স না থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল নামে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনুমতির অতিরিক্ত রোগি ভর্তি, ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান, সার্বক্ষণিক পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, হাসপাতালে ফ্রিজে ওষুধের সাথে নরমাল খাবার রাখাসহ নানা অভিযোগে ৪টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এসব বেরসকারি হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই শাস্তি প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আল ইমরান, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিভাগের বেসরকারি হাসপাতাল পরিচালনা লাইসেন্স নবায়ন না থাকায় নোভা এইড হাসপাতাল ও মধুমতি প্রাইভেট হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। একই সাথে নোভা এইডে ২০ শয্যার অনুমতি নিয়ে ১৬টি বেড এবং ১০টি কেবিন পরিচালনাসহ অধিক সংখ্যক শয্যা পরিচালনা করা, অভিযানকালে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা, হাসপাতালের ফ্রিজে ওষুধের পাশাপাশি নরমাল খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা এবং মধুমতি হাসপতালে ১০ শয্যার অনুমতি নিয়ে অধিক শয্যা পরিচালনা করা, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পল্লবী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১০ শয্যার অনুমতি নিয়ে ১৫-১৬টি শয্যা পরিচালনা করা, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা প্রদান, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা এবং মায়ের দোয়া প্রাইভেট হাসপাতালে ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা প্রদান, ১০ শয্যার অনুমতি নিয়ে অধিক শয্যা পরিচালনা করা, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা এবং চিকিৎসা প্রদানের হিসাব না দিতে পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্র জানায়, অভিযানকালে প্রায় সবকটি হাসপাতালের ফ্রিজেই দেখা গেছে জীবনরক্ষাকারী ওষুধের সাথে সাধারণ খাবার রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কঠোর নির্দেশনার আলোকে স্বাস্থ্য বিভাগ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এসব বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হাসপাতালগুলোতে নানা অনিয়ম দেখা যায়। লাইসেন্স নবায়ন না থাকায় দুটি হাসপাতাল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ এবং চারটির কর্তৃপক্ষের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, অভিযানে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ এবং চারটির কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.