Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরের অভিশপ্ত ভবদহ অঞ্চল পরিদর্শনে সংসদ সদস্য ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreJanuary 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার অভিশপ্ত ভবদহ অঞ্চলের ভুক্তভোগীরা যেন আগামী বোরো মৌসুমে ফসল করতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সে নির্দেশনা দিলেন সংসদ সদস্য ইয়াকুব আলী।
গতকাল সংসদ সদস্য ইয়াকুব আলী অভিশপ্ত ভবদহ অঞ্চল সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার ভুক্তভোগী জনগণ ছাড়াও পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বায়োলী উপস্থিত ছিলেন।
এমপি ইয়াকুব আলী এ সময় খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বোরো চাষ উপযোগী করতে ৪টি পাওয়ার পাম্প দিয়ে বিলের পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তিনি আজ থেকে সেচ কাজে ব্যবহার করতে আরো ৫টি পাওয়া পাম্প সংযুক্ত করে দ্রুত সেচ কাজ চালানোর নির্দেশ দেন। পরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অফিসে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় জনতার দুঃখ দুর্দশার কথা শোনেন নবনির্বাচিত এই এমপি।
এ সময় সংসদ সদস্য ইয়াকুব আলী বলেন, ভবদহের সমস্যাকে পুঁজি করে কোন শ্রেণী ও ব্যক্তির ব্যবসা করতে দেয়া হবে না। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীকে অভিশাপ মুক্ত করতে যে পদক্ষেপ নিলে সহজে সমাধান করা যেতে পারে তার সবই চেষ্টা করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, নেহালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মনোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামানসহ এলাকার ক্ষতিগ্রস্থ জনগণ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.