সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে ফেয়ার মিশনের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার চাইল্ড হোম চত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
ফেয়ার মিশনের কোষাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্য দেন মোহনা টিভির প্রতিনিধি আরকেবাপ্পা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, ফেয়ার মিশনের কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ৩শত বিভিন্ন বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন