Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘নির্বাচন-পরবর্তী সহিংসতায় মোংলায় সহস্রাধিক মানুষ এলাকাছাড়া’

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগেরহাট প্রতিনিধি
নির্বাচনোত্তর সহিংসতার কারণে মোংলায় স্বতন্ত্র প্রার্থীর তিন শতাধিক কর্মী-সমর্থক আহত এবং সহস্রাধিক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। তিনি দলীয় কর্মী-সমর্থকদের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকার সহিংস পরিস্থিতির অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক টুকু, উজুলকুল ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মণ্ডল, বাঁশখালী ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সোহেল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ নাছির উদ্দিন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, গৌরমম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, সাবেক ইউপি সদস্য জুলহাস ইজারাদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই স্থানীয় সংসদ সদস্যের মদদপুষ্ট সন্ত্রাসীরা রক্তের খেলা শুরু করেছে। একের পর এক হামলা চালিয়ে কর্মী-সমর্থকদের রক্তাক্ত জখম করছে, খুন করার হুমকি দিচ্ছে। যে কারণে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
সহিংসতা বন্ধে প্রশাসন অসহায় উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বলেন, ‘বিজয়ী সংসদ সদস্যের ছত্রচ্ছায়ায় মোংলা-রামপাল এলাকার ঘের দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল, বন্দর চোরাকারবারি, লুটপাট, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকারসহ বনের সম্পদ ধ্বংস করছে। তাদের প্রশ্রয়ে দলের অভ্যন্তরে কতিপয় স্বাধীনতাবিরোধী রাজাকার ও জামায়াত-বিএনপির সদস্য প্রবেশ করেছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই এই পরিস্থিতির অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.