Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নবনির্বাচিত এমপি বাবুলকে সংবর্ধিত

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024Updated:January 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর প্রতিনিধি
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বিকেল তিনটায় জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। পরে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান। সাবেক যুবলীগ নেতা ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এনামুল হক বাবুল।
উচ্ছ্বসিত জনতা শ্লোগানে এবং ফুলে ফুলে বরণ করে নেয় সংসদ সদস্যকে। এসময় সংসদ সদস্য এনামুল হক বাবুল সকলের আন্তরিকতা ও সদিচ্ছা কামনা করে বলেন, আমরা সকলেই আওয়ামী লীগের অব্যাহত উন্নয়নের অগ্রযাত্রা সহযাত্রী। সব পর্যায়ে আরও উন্নয়নের লক্ষ্যে কর্তব্যপরায়ণ হয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করবো। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ খান, সাংগাঠনিক সম্পাদক হারুন অর-রশীদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য আতিয়ার রহমান খান, কাদের, শওকত জাহান সুপ্ত, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, শেখ ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড’র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.