Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৪, ২০২৪

কোটচাঁদপুরে কথিত সাংবাদিক চক্রের দৌরাত্ম্য ইউএনও’র ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে দোকানে সিলগালা ও জরিমানা আদায়ের ভয় দেখিয়ে একটি ওষুধের দোকান থেকে টাকা হাতিয় নিয়েছে কথিত সাংবাদিকদের একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কের আইডিয়াল ফার্মায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পরপরই অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। স্ব-প্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সুবিধা হয়।
ওষুধের দোকানে দায়িত্বে থাকা মশিয়ার রহমান জানান, গত ২২ জানুয়ারি বিকেলে এক ক্রেতা ওষুধ কিনতে দোকানে আসেন। এ সময় তিনি লাইনেস-ডি নামে একটি ওষুধ দিতে বলেন। ক্রেতা বাড়ি ফিরে প্রেসক্রিপশন মিলিয়ে দেখেন, প্রকৃত ওষুধটি হবে লাইরিনেক্স। এরই সূত্র ধরে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কথিত সাংবাদিক চক্র আইডিয়াল ফার্মায় আসেন। সেখানে তারা বিভিন্ন রকম ভয়-ভীতিসহ ভিডিও ধারন এবং ছবি তুলতে থাকেন। এ সময় তারা চিৎকার করে ইউএনওকে দিয়ে জরিমানা আদায় ও দোকান সিলগালাসহ নিউজ করার হুমকিও দেন। একপর্যায়ে তারা জরিমানা বাবদ দোকানির কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পথচারিরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে কর্ণফুলী ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সোহেল আরাফাত ও হার্ডওয়ার ব্যবসায়ী রনির সমঝোতায় তাদেরকে ৬ হাজার টাকা দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা টাকা ফেরত দেননি। বরং দোকানের লোকজনকে ফোনে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছেন। কথিত এই সাংবাদিক চক্রের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.