Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদ্রাসা শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreJanuary 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পরদিন গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে যশোর আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। রাব্বি যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে চাঁদা দাবিতে পিটিয়ে ও কুপিয়ে শিক্ষক আব্দুল মালেককে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা।
মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানিয়েছেন, গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার বাসিন্দা উপশহর আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের ওপর হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী মামুনসহ বেশ কয়েকজন। তারা কুপিয়ে আব্দুল মালেকের দুই পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়। প্রথমে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে ২০ দিন চিকিৎসাধীন থাকার পরে গত ১৭ জানুয়ারি দুপুরে তিনি মারা যান। তিনি আহত থাকা অবস্থায় তার ছেলে আমান উল্লাহ কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি হোসেন। এর আগে ২ জানুয়ারি হেলাল নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু মূল আসামি মামুন এখনোও ধরাছোঁয়ার বাইরে আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.