Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনা বিভাগের শীর্ষ করদাতা এমপি নাসের

banglarbhoreBy banglarbhoreJanuary 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ আয়করদাতা ঝিনাইদহ-২ (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু) আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তার বার্ষিক আয় ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা।
গত মঙ্গলবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের পর্যবেক্ষণ’ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সদ্য বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এ পর্যবেক্ষণ উপস্থাপন করেন।
হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বার্ষিক আয় হচ্ছে ১৯ কোটি ৬০ লাখ ৯২ হাজার ৫৪১ টাকা। খুলনা বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন তিনি। দেশের শীর্ষ ১০ করদাতার মধ্যে তিনি ৫ নম্বর। খুলনায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি দেশের শীর্ষ ১০ করদাতাদের মধ্যে ১০ নম্বরে রয়েছেন।
ঝিনাইদহ জেলার মানুষের দাদাভাই খ্যাত জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবারই প্রথম সংসদ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, তার ভাই পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ জেলার সর্বোচ্চ করদাতা ব্যক্তি।
নাসের শাহরিয়ার জাহেদী যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল একাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি।
তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।
ঝিনাইদহ জেলার নানামুখী উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের রূপকার নাসের শাহরিয়ার জাহেদী মহুল। জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ ও যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, হাসপাতাল এবং উন্নয়নমূলক কাজ পরিচালনার পাশাপাশি দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া গরিব-মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিমখানার শিশুদের সহায়তা, ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব-মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে জাহেদী ফাউন্ডেশন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.