রাজগঞ্জ প্রতিনিধি
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) বিকালে নেংগুড়াহাট আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
চালুয়াহাটি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম (মিলন), আঃ হাই, মনিরামপুর উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বুলু কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রতি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের উপস্থিতি তাদের হাতে কম্বল তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছবেদ আলী মহালদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক গোলাম রসুল, স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিবুর রহমান, ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ মাস্টার তুহিন, মাস্টার জুয়েল প্রমুখ
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন