Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে কৃষক ওলিয়ার হত্যা : আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৬০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টার দিকে লোহাগড়ার লুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চরদিঘলিয়া, লুটিয়া, মাউলি, খালচর, গাজীপুর ও চরমাউলি এলাকার বিভিন্ন পেশার মানুষ ওলিয়ার মোল্যা হত্যার বিচার দাবি করেন।
চরমাউলি গ্রামের আত্তাব শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-নিহত ওলিয়ার রহমান মোল্যার ছেলে আতিকুর মোল্যা, এলাকাবাসীর পক্ষে শেখ সেলিম, হাবিবুর রহমান মোল্যা, সারজন আহমেদ, মিলু মোল্যা, হবিবুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি সকাল ৯টার দিকে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময় ধারালো অন্ত্র, রড, হাতুড়িসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে ওলিয়ার মোল্যাকে হত্যা করা হয়। লুটিয়া গ্রামের ফিরোজ শেখ, রোকন মোল্যা, উকিল মোল্যা, রবিউল মোল্যা, আক্তার মোল্যা, রিয়াদ মোল্যা, হৃদয় শেখসহ ২৭ থেকে ২৮জন ওলিয়ারকে হত্যা করে। এ সময় ঠেকাতে গিয়ে মামলার বাদী নিহতের স্ত্রী আসমা বেগম আহত হন।
এ হত্যাকান্ডের ঘটনায় লুটিয়া গ্রামের ফিরোজ শেখকে (৫০) প্রধান আসামি করে ২২ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো পাঁচ থেকে ছয়জনকে। এর মধ্যে চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করেন এলাকাবাসী।
এদিকে, মামলা তুলে নেয়ার জন্য বাদী আসমা বেগম ও তার ছেলে আতিকুর মোল্যাসহ
পরিবারের লোকজনকে নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় আছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.