Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চালুয়াহাটি ইউপি নির্বাচন প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী সামসুর রহমান

banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি
আগামী চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান। ইতিমধ্যে তিনি নিজ গ্রাম থেকে মাঠের প্রচারণায় শুরু করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান খান তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। পিতা মরহুম ডাক্তার তবিবুর রহমান খানের গৌরবকে কাজে লাগানোর পাশাপাশি নিজের পরোপকারী মনোভাব ও সমাজ সামাজিকতায় ইতিমধ্যে তিনি ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা আর আলোচনা ও মতবিনিময় করে চলেছেন দিনব্যাপি। পুরাতন ভোটারদের পাশপাশি ইউনিয়নের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন এই আ.লীগ নেতা।দীর্ঘদিন ধরে সামসুর রহমান এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে চলেছেন। ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র, নিরন্ন মানুষের জন্য খাবার আবার চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য করে চলেছেন চিকিৎসার ব্যবস্থা। যে কারণে ইউনিয়নের আপামর মানুষের মাঝে তার একটি জনদরদি ইেিমজ প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া নির্বাচন সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষকে জানানের লক্ষ্যে বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় করে চলেছেন উঠান বৈঠক। এছাড়া ব্যানার, ফেস্টুন, লিফলেট টাঙিয়ে ইউনিয়নের সর্বত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জানান দিয়েছেন এই তরুণ সমাজসেবক আওয়ামী লীগ নেতা। স্থানীয় রেজাউল ইসলাম, আতাউর রহমান বুলু, যাকাতুজ্জামান যাকাত বলেন, তরুণ প্রজন্মের মধ্যে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব প্রকৃতির লোক সামসুর রহমান। বিপদে দুঃসময়ে আমরা তার কাছ থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি। এলাকায় সামাজিক পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তার ভূমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে চালুয়াহাটি ইউনিয়নের উন্নয়নের রূপকার হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
এ ব্যাপারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা শামসুর রহমান খানের কাছে জানতে চাইলে বলেন, আমি চালুয়াহাটি ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচন করার জন্য নেমেছি। একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাসী যে সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেবেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.