Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩০, ২০২৪

চালুয়াহাটি ইউপি নির্বাচন হরিশপুর-রসুলপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খানের গণসংযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক সামসুর রহমান খান।
চালুয়াহাটি ইউনিয়নের গৌরিপুর গ্রামের কৃতি এ রাজনীতিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে হৃদ্যতা বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এখন থেকেই সকাল-সন্ধ্যা ছুটে চলেছেন ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ইউনিনয়নের ৫নং ওয়ার্ডের হরিশপুর রসুলপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন সামসুর হমান খান। এ সময় তিনি পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষদের সাথে কথা বলেন।চালুয়াহাটি ইউপি নির্বাচন হরিশপুর-রসুলপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খানের গণসংযোগ তাদের সুখ-দুঃকের খোঁজ নেন। তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যগত বিষয়েও খোঁজ খবর নেন। একই সাথে আবাল বৃদ্ধ সকল শ্রেণি পেশার মানুষের দোয়া ও আর্শিবাদ কামনা করেন। এ সময় তিনি যাতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে ইউনিয়ন পরিষদ নিয়ে কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করতে পারেন সে জন্য দোয়া চান। বিকাল ৫টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সুধী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন এই কৃতি রাজনীতিক।
এ সময় তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সামছুর রহমান খাঁন, আতাউর রহমান বুলু, রেজাউল ইসলাম, যাকাতুজ্জামান যাকাত, মোজাফফর হোসেন, সমাজসেবক আইয়ুব হোসেন, আমজাত আলী, আ. রহমান, ইউনুস হোসেন, মশিউর রহমান, হরিশপুর ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.