কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমা ডিভিশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ত্রিমোহিনী ইউনিটের আয়োজনে ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার ও সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমা ডিভিশনের বৃহত্তর যশোর অঞ্চলের অপারেশন ম্যানেজার সুশীল কুমার বাড়ই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইনসিওরেন্সের যশোর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা শাহাজাহান কবির ও চিনেটোলা ইউনিট ম্যানেজার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিমোহিনী ইউনিটের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, বীমা গ্রাহক আব্দুল হালিম, উন্নয়নকর্মী আরিফা সুলতানা, বিলকিস বেগম, শামীমা সুলতানা, ম্যানোকা প্রশারি প্রমুখ।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !