Author: banglarbhore

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউপির সাড়াগাছি এলাকা থেকে অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি এলাকায় অপরিপক্ক আমে বিষাক্ত কেমিকেল ব্যবহারের চেষ্টাকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার মিয়াসাহেবের ডাঙ্গী গ্রামের আম ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে ৪০ মণ অপরিপক্ক আম জব্দ করা হয়। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও উপজেলা কৃষি অফিসার মনির হোসেন আম জব্দ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আম ব্যবসায়ী রবিউল ইসলামকে ত্রিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের জেল প্রদান করেন। উল্লেখ্য, ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মধুমাসকে সামনে রেখে মণিরামপুর উপজেলা রাজগঞ্জের মোবারাকপুর গ্রামের শেখ ফরিদের লিচুর বাগান থেকে লিচু ভাঙ্গা শুরু হয়েছে। লিচু বাগানগুলোতে গাছে গাছে লিচু ভরে গেছে। লিচু চাষিরা লাভের আশা করছেন এবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হলে লিচু বিক্রিতে তাদের স্বপ্ন পূরণ হবে। জানা গেছে, এ বছর রাজগঞ্জ অঞ্চলে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি, পাটনায়, চায়না টুসহ নানা জাতের লিচু চাষ করছেন স্থানীয় কৃষকরা। চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রাম ১নং ওয়ার্ডের লিচু চাষি ফরিদ শেখ বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ভালো ফলনের আশা করছেন তিনি, ইতোমধ্যে তিনি লিচু গাছের পরিচর্যা শেষে এখন রাত পাহারায় ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। মণিরামপুর…

Read More

মধুখালী সংবাদদাতা ফরিদপুরের মধুখালীতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহকারীও । রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জুবায়ের ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর এলাকার বাসিন্দা। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের মারা যান। খবর পেয়ে নিহত চালক জুবায়েরের মরদেহ উদ্ধার ও ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ট্রাক হেলপার ফরিদ হোসেনকে (১৭)…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোর জেলার কেশবপুরে তীব্র তাপদাহে পীড়িত ও তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। রোববার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতি কেশবপুর শাখার আয়োজনে পাঁচশত জনেরও অধিক তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। কেশবপুর শহরের হাসপাতাল মোড়, ত্রিমোহিনী মোড় এবং থানা মোড় মোট তিনটি স্থানে তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেশবপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি এ কে আজাদ ইখতিয়ার, সাধারণ সম্পাদক শংকর পাল, নির্বাহী সদস্য মিজানুর সিদ্দিকী রানা, আব্দুল্লাহ আল মুনির, সুশান্ত অধিকারী, ওষুধ ব্যবসায়ী ইমদাদুল হক রিপন প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। কলেজের সম্পদ চুরি, অনিয়মের মাধ্যমে ছাড়পত্র তৈরি করে (টিসি) হাজার হাজার টাকা লেনদেন, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ করে কোন ফল পায় না ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী হাবিবুর রহমানের বিরুদ্ধে চুরির অভিযোগ দীর্ঘদিন ধরে। তিনি কলেজের সিমেন্ট চুরি করে নিজের বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করেছেন। কলেজের এই সিমেন্ট দিয়ে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা…

Read More

খুলনা সংবাদদাতা অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খুলনার পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের বিরুদ্ধে। এই অফিসটি এখন দুর্নীতির আঁখড়ায় পরিণত হয়েছে। তার কারণেই উপজেলার মহিলা ও শিশুরা বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ-সুবিধা থেকে। তিনি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়টি পৈত্রিক সম্পদে পরিণত করেছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের। গত এক বছরে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার ভুক্তভোগী মানুষসহ এখানকার কর্মচারিরা। মহিলা ও শিশুদের জন্য সরকারের মহৎ উদ্যোগগুলো ভেস্তে যাচ্ছে এই কর্মকর্তার কারণে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ জন্মদিন উদযাপন করার জন্য…

Read More

যবিপ্রবি সংবাদদাতা পারিবারিক সমস্যা থাকার পরও যেই মা ছেলেকে পড়াশোনা থেকে পিছিয়ে রাখেননি। পৃথিবীর সকল বাধা উপেক্ষা করে যেই মা তার ছেলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। যে মা দারিদ্রতাকে হার মানিয়ে সন্তানকে গড়ে তুলছেন সুশিক্ষিত করে। সেই মা নিজেই অকালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছেন। এই মা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের ১ম বর্ষের (৬ষ্ঠ তম ব্যাচের) শিক্ষার্থী রোমিম ফকিরের মা। গত দুই মাস ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে তার ফুসফুসের ক্যান্সার হয়েছে। ঢাকা টিবি হাসপাতালের ডাক্তারগণ পরামর্শ দিয়েছেন খুব দ্রুত অপারেশন না করলে আর বাঁচানো সম্ভব না। অপারেশনের জন্য এতো টাকা ব্যবস্থা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে দাবদাহে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা পৌর এলাকার হাটের মোড় নামক স্থানে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে দুইশত স্যালাইন ও বিশুদ্ধ পানি পথচারীদের মাঝে বিতরণ করেন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,সিনিয়র সহ সভাপতি মন্জুরুল মোর্শেদ মিলন,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সাতক্ষীরা সদর ছাত্রদলের সিনিয়র…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা পূর্ব ঘোষণা ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌর সদরের সোনালী ও অগ্রণী ব্যাংকের প্রধান শাখা দুটি বন্ধ রাখায় সেবা গ্রহিতারা চরম ভোগান্তিতে পড়ছেন। সপ্তাহের প্রথম দিন রোববার ব্যাংকের শাখা দু’টি বন্ধ থাকায় বিপুল সংখ্যক পড়েন বিপাকে। জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনী প্রশিক্ষণের কারণে তারা এ ব্যাংক দুটি বন্ধ রেখেছেন এবং আজ সোমবারও (৬ মে) বন্ধ রাখা হবে। আগামী ২১ মে ঝিকরগাছায় উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদেরকে ৫ এবং ৬ মে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এজন্য পূর্ব ঘোষণা ছাড়াই রোববার (৫ মে) সোনালী এবং অগ্রণী ব্যাংকের সকল কার্যক্রম…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-১ (শৈলকূপা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ার্দার। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন শূন্য হয়। শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোট ২৫ জন। আসনটিতে আগামী ৫ জুন ভোটগ্রহণ করা হবে।

Read More