বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূারকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরাসহ সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী। রোববার সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে যশোর রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এই তিন উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এদিন সকালে যশোর সদর উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মোহিত কুমার নাথ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন বিপুল, তৌহিদ চাকলাদার ফন্টু, ফাতেমা আনোয়ার ও শফিকুল ইসলাম জুয়েল। ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান নিরব, শাহাজান…
♦ পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ বাংলার ভোর প্রতিবেদক দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। শিক্ষার্থীরা রোববার রাত ১১ টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন। রোববার দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাড়ির সামনে দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে শার্শার ত্রীমহনীতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, অধ্যক্ষ ইব্রাহিম খলিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এবার উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে ভোট প্রচারণায় নেমেছেন। তিনি ছাড়াও এই উপজেলায় প্রার্থী রয়েছেন শার্শা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন। প্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে বাড়িতে অবস্থান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুই য্বুককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, চৌগাছা উপজেলার বর্ণি ধোপাপাড়ার আক্তারুল ইসলাম ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বড়বাড়ি বাজারপাড়ার রকি মিয়া। ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, তাদের কাছে খবর আসে চৌগাছার রাজাপুরে একটি চক্র মাদকের কারবার করছে। এ খবরের ভিত্তিতে এসআই রাজেশ কুমার দাশের নেতৃত্বে একটি টিম চৌগাছায় অভিযান চালায়। তারা রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আক্তারুল ইসলাম ও রকি মিয়াকে আটক করে। এঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।
সাতক্ষীরা সংবাদদদাতা সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রোববার বিকেল ৪ টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা আবুল হাসান হাদি, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমি পরিদর্শন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশেদুল ইসলাম, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস সাসটেনেবিলিটি) শহীদুল ইসলাম ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক সাহানোয়ার সাইদ শাহীন। রোববার সন্ধ্যায় তারা পৌর শহরের চারুপীঠ একাডেমি পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহসভাপতি প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, সাংবাদিক নূরুল ইসলাম খান, চারুপীঠ একাডেমির প্রশিক্ষক শ্রাবণী সাহা, স্বর্ণা অধিকারী প্রমুখ। মতবিনিময় শেষে চারুপীঠ একাডেমির পক্ষ থেকে অতিথিদের লেখক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার রুপসা উপজেলার তালিমপুর গ্রামের বর্তমানে নৈহাটি দারোগাভিটা গ্রামের আব্দুল হালিম (৩৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনা জেলার তেরখাদা উপজেলার মিলন হালদার ওরফে হৃদয় (২৬) ও খুলনা জেলার রুপসা উপজেলার চররুপসা গ্রামের বর্তমানে জয়পুর ইলাহিপুর গ্রামের আবুল কালাম শেখ (৪০)। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি গাভি গরু, ১ টি পিকআপ গাড়ি, ২ জোড়া স্বর্নের কানের দুল, ১ টি এলইডি টিভি ও ১ টি পানির পাম্প। ডিবি পুলিশের ওসি রুপন কুমার…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে আম সংগ্রহের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী মুম্বাই ও গোলাপ খাস আম ৯ মে, গোবিন্দ ভোগ ১১ মে, হিমসাগর ২২ মে, ন্যাংড়া ২৯ মে এবং আম্রপালি আম ১০ জুন সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কষ্ণা রায়, সদর কৃষি অফিসার মনির হোসেন, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী…
সাতক্ষীরা সংবাদদাতা ঋণ খেলাপের দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার প্রার্থীতা বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়ন ফিরে পেতে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান জানান,‘‘ বেসিক ব্যাংকে ঋণ খেলাপের দায়ে অ্যাড. তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ’’ এ বিষয়ে তামিম আহমেদ সোহাগ জানান, বেসিক ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আমার বাবা। আমি তার জামিনদার ছিলাম। যতদূর মনে পড়ে সেই ঋণের ৮০ হাজার টাকা শোধও করেছিলেন তিনি। পরে এই ঋণের বিষয়টি খেয়ালও ছিলনা। ’’ বেসিক ব্যাংকে টাকা পরিশোধ…
