Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আমরা ব্যর্থ মাঝির বিরুদ্ধে : মোহিত নাথ

banglarbhoreBy banglarbhoreJanuary 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, আপনি নৌকার মাঝি ১০ বছর ছিলেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন নৌকা চালাতে। আমরা নৌকার বিরুদ্ধে নই, আমরা মাঝির বিরুদ্ধে। আপনি বিদায় হন, বৈঠা ছাড়েন, বৈঠা সঠিক মানুষকে দেন, নৌকাটা আমরা সঠিকভাবে চালাবো। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করার অবাধ সুযোগ করে দিয়েছেন।’
গতকাল শহরতলীর বিরামপুরে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এদিন গোপালপুর বাজার, কালেক্টরেট ব্যবসায়ী সমিতি, দেয়াড়া ইউনিয়ন, মালঞ্চি, ফতেপুর, বাগডাঙ্গা, ভায়না, বাহাদুরপুর, ঘুরুলিয়া, চাঁচড়াসহ ১৫/২০ জায়গায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, যশোর সদরের বর্তমান এমপির দিয়ে তৃণমূল মানুষের কোন উন্নয়ন হয়নি। দলমতের ঊর্ধ্বে থেকে চিন্তা করে যদি দেখেন আমার দ্বারা সদরের মানুষের উন্নয়ন হয়েছে বা আমি উন্নয়ন করতে পারব তাহলে আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন।’
এসব গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যুগেশ দত্ত, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউনিয়নের সভাপতি মুনসুর আলী, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, জেলা পরিষদের সদস্য রেহেনা আক্তার, যুব মুহিলা লীগ নেত্রী সাদিয়া আফরিন মৌরিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমাম সাগর, পৌর কাউন্সিলার নাসিমা আক্তার জলি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ইব্রাহিম, নেতা আকরাম হোসেন, নুরুল ইসলাম নুরুল, হারুন আর রশিদ, ইসমাইলন হোসেন, মুন্না, মিজানুর রহমান বাবলু, আলমগীর হোসেন, অহেদ আলী, তৌফিকুর রহমান, সাজ্জাদুর রহমান রিপন, আক্তার হোসেন, সৈকত আলী, রফিকুল ইসলাম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.