কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির সন্দেহে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন- কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রহিমা খাতুন (৬৫) ও মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২৪)। স্থানীয়রা জানান, সকালে হাসপাতালে আসেন ওই দুই নারী। তারা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করেন। এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা নবজাতক চুরির বিষয়টি স্বীকার করে। নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান ওই দুই নারী। পরে…
Author: banglarbhore
যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবিসিডি কলেজের ২৫বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সফলের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে শিক্ষকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৮ জুন ২০২৪ সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষকমন্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই সভা সফল করার জন্য শিক্ষকদের সমন্বয়ে একটি প্রচার কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ রেজাউল ইসলামকে সভাপতি করে ২৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের প্রত্যেককে একটি করে ব্যাচ সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের স্ব-স্ব ব্যাচের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।…
বাংলার ভোর প্রতিবেদক মঙ্গলবার যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়। পরে সংগঠনের যশোর কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রকৌশলী শাব্বির আহমেদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইঞ্জিনিয়ারদের সকল অসুবিধা দূর করে সঠিক মর্যাদায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সেই সাথে তিনি দেশের সকল প্রকৌশলীল সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ আফ্রিকান ডিপ্লোম্যাটিক স্পোচোস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আবেদা আহাম্মদ চৌধুরী। উপস্থিত ছিলেন ওজোপাডিকো যশোরের চিফ…
♦ ভোটারদের আকৃষ্ট করতে ভুরিভোজ, আইন ভঙ্গ করা হয়েছে : শফিকুল ইসলাম জুয়েল ♦ তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী দলীয় সমাবেশ, খাবারের আয়োজন ও টাকা পয়সা বিতরণ করতে পারবেন না : অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার হাসান আদিত্য যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে সহস্রাধিক নেতাকর্মীকে ভুরিভোজ করানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর তিনটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাজার সংলগ্ন একটি মেহগনি বাগানে এই ভুরিভোজের আয়োজন করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। এতে শাহীন চাকলাদারর সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও মহিলা…
বাংলার ভোর ডেস্ক সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি। সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সন্তুষ্টির কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের আগুন লাগার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। সচিব বলেন, বনের আগুন নেভানোর পর সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এ জন্য তারা এখন কয়েক দিন গভীর পর্যবেক্ষণে রাখবেন।…
♦জয়ের ব্যাপারে আশাবাদি ফারুক-লাভলু মণিরামপুর সংবাদদাতা আগামীকাল যশোরের মণিরামপুর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এবারই প্রথম এ উপজেলায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। তবে, ইভিএমে ভোট দেয়া নিয়ে শংকায় রয়েছেন এখানকার ভোটাররা। তারা মনে করেন, প্রথমবারের মতো এই উপজেলায় ইভিএমে ভোট হওয়ার কারণে ভোটাররা এই পদ্ধতি সম্পর্কে বলতে গেলে কিছুই জানেন না। সংশয়টা সেখানেই। তবে, নির্বাচন কর্মকর্তারা বলছেন, এটা কোনো সমস্যা নয়। ইভিএমে ভোট দেয়া নিয়ে উপজেলার চাঁদপুর, মনোহরপুর, গোবিন্দপুর, জালালপুর, নাজমা,সুন্দলপুর, রত্নেশাহপুর গ্রামের গৃহবধূ শিল্পী, রূপা, হাফিজুর রহমান বলেন, নতুন পদ্ধতিতে কেমন করে ভোট হবে তা তারা জানেন না। কীভাবে ভোট দিতে হবে…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ১৮ মে শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকা ওসমানি মিলনায়তনে। এই সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে নির্মূল কমিটির যশোর জেলা কমিটি ও শহর কমিটির সভা অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ভোর পত্রিকার ুপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজেদ রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাহবুব আলম লাবলু, রওশন আরা রাসু, প্রণব দাস, নওরোজ আলম খান চপল, তপু খন্দকার, ইমতিয়াজ আহমেদ মুন, আনিসুর রহমান প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইমুন হোসাইন। অভিযুক্ত আসামিরা হলেন, সদরের মধু গ্রামের রুহিন হোসেন, ঘুরুলিয়া গ্রামের কুদ্দস হোসেন, বানিয়ারগাতি গ্রামের শফিয়ার রহমান, শেখহাটির বদিউজ্জামান, তরফ নওয়াপাড়ার আকরাম হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক উপশহর ডি ব্লক এলাকার মিজানুর রহমান, কিসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেন লাল্টু, রাজু আহম্মেদ, শেখহাটির আসাদুল ইসলাম ঝন্টু, বেনজির, আশরাফুল আলম সেলিম, ইকবাল, আরাফাত, কামরুল হাসান শিমুল, আলাউদ্দিন, আলতাফ হোসেন, তালবাড়িয়ার কবির হোসেন, বাহারুল ইসলাম, পাঁচবাড়িয়ার মশিয়ার রহমান বাবলু, শামীম, তালবাড়িয়া চিনেডাঙ্গা পাড়ার…
বাংলার ভোর প্রতিবেদক রাত পোহালেই কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইয়ে ৪ জন থাকবেন বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা। শেষ পর্যন্ত কে বিজয়ের মালা পরবেন, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা সমীকরণ। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের প্রার্থী হওয়াতে নির্বাচন নিয়ে আগ্রহ নেই একটি পক্ষের। ফলে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে, উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোন্দল-বিরোধে বিভক্ত হয়ে পড়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এই বিরোধ তুঙ্গে ছিল। এর প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে; যদিও কেন্দ্র থেকে বিরোধ মেটাতে বলা হলেও তা মানা হয়নি। সাধারণ নেতা-কর্মীরা বলছেন, এই বিরোধের কারণে দলের…
বাংলার ভোর প্রতিবেদক চৈত্র বৈশাখের রেকর্ডভাঙ্গা তীব্র তাপপ্রবাহের মাঝে যশোরে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। সোমবার বিকেলে সাড়ে ৫টার পর যশোরের বিভিন্ন এলাকায় হালকা বাতাসসহ বৃষ্টি হয়। এদিন রাত ৯টা পর্যন্ত জেলায় ২৫ মিলি মিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। গত ১১ এপ্রিলের পর থেকে যশোরের উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। যশোরে ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এ দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়ে মানুষের জীবন। সকলে অপেক্ষায় ছিল এক পশলা বৃষ্টির জন্য। অবশেষে সোমবার বিকেল থেকেই যশোরের আকাশে কালো মেঘ ছেয়ে…
