বিবি প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি দেশ ও জনগণের স্বার্থ নিয়েই রাজনীতি করে আসছে। আজকে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিষ্কন্টক রাখাসহ জনগণের ভোটাধিকার সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পূণঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে।
গতকাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ। সভা পরিচালনা করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !