বাংলার ভোর প্রতিবেদকঃ যশোরের দুই উপজেলা পরিষদ নির্বাচনে গড় ভোটের ব্যবধানে এগিয়ে আছেন দুই হ্যাবি ওয়েট প্রার্থী। তারা হলেন কেশবপুরের মফিজুর রহমান মফিজ ও মনিরামপুরের আমজাত হোসেন লাভলু। বিস্তারিত আসছে….
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। বুধবার দুপুরে মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশ তাঁকে আটক করে। আটক আনসার সদস্যের নাম তৈয়েবুর রহমান (৫২)। তিনি কালীগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন । কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহীন বলেন, তৈয়েবুর রহমান ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর পক্ষে ভোট চেয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। নির্বাচন শুরু হলে বিষয়টি অনেকের নজরে আসে। নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশে তাকে…
খাজুরা সংবাদদাতা: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া-তেজরোল রাস্তার উন্নয়ন কাজ সম্প্রতি শেষ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তবে কাজ শেষের দশদিন না পেরোতেই উঠে যাচ্ছে রাস্তার নতুন পিচ। এ অবস্থায় কাজ নিম্নমানের অভিযোগ তুলে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তবে ঠিকাদারের দাবি, কাজে কোনো নিম্মমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। জানা যায়, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি) এর আওতায় কোদালিয়া বাজার হারুনের দোকান থেকে তেজরোল ইউনুসের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ২৪০ মিটার পর্যন্ত রাস্তার পিচ ঢালাই করা হয়েছে। ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে কাজটি পান যশোর শহরতলির বারান্দীপাড়া এলাকার ঠিকাদার নুর ইসলাম। পরবর্তীতে তার থেকে কাজটি কিনে নেন…
বাংলার ভোর প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনে যশোরের মনিরামপুরে ১১০ বছর বয়সী বৃদ্ধ এরফান আলী সরদার লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আজ বুধবার ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজে ছেলের সঙ্গে তিনি ভোট দিতে আসেন। জীবনের শেষ প্রান্তে ভোটবারের মতো ইভিএম মেশিনে ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধ। এরফান আলী সরদার উপজেলার রাজগঞ্জ হানুয়ার গ্রামের মৃত আলম সরদারের ছেলে। স্ত্রী বেঁচে না থাকলেও এই বৃদ্ধ আট সন্তানের পিতা। ভোট দেওয়া শেষে লাঠি ভর করে নিজেই বের হয়ে যাচ্ছিলেন এরফান সরদার। ভোট কেন্দ্রটির প্রধান ফটকে সঙ্গে কথা হয় বৃদ্ধের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে জানান, ‘জীবনে অনেকবার ভোট দিয়েছি। প্রতিবারই ব্যালট…
যবিপ্রবি সংবাদদাতা চীনের টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন। ৩০ দিনের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন। আগামী ১১ মে থেকে ৩০ দিনের ইন্টার্নশিপের জন্য তিনি চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। এ সময় তিনি সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট কি ল্যাবরেটরি অব মেরিন জিয়োলজি’-তে জিওকেমিক্যাল নমুনা বিশ্লেষণের সুযোগ পাবেন। তার সঙ্গে সুপারভাইজার হিসেবে যাবেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচএম জাকির হোসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার অংশ হিসেবে তিনি সেখানে নমুনা বিশ্লেষণ সংক্রান্ত…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু না করলে আগামী ২ জুন দিনব্যাপি সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। বুধবার সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,…
যশোর ও কেশবপুর প্রতিনিধি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে যশোরের কেশবপুর নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ১৫ শতাংশ ভোট পড়েছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরুর প্রথম থেকেই উপজেলার কোন কেন্দ্রই ভোটারদের দীর্ঘ লাইন দেখা মেলেনি। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বেলা ১২ পর্যন্ত গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন। এ নির্বাচনে তিনটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন দুইজন। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচনে…
বাংলার ভোর ডেস্ক বাঙালীর আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণা উৎস্য। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান-কবিতা এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যোগায়।…
♦ দুই উপজেলায় ২৭ প্রার্থীর ভাগ্যনির্ধারণ আজ বাংলার ভোর প্রতিবেদক ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রধম ধাপের ভোট গ্রহণ আজ। এই নির্বাচনের যশোরের থেকে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলাতেই এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। দুই উপজেলাতে ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন ভোটার ২৬০টি কেন্দ্রের ১৬০৫টি কক্ষে ভোট প্রদান করবেন। ২৬০ জন প্রিজাইডিং অফিসার ও ১৬০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দুই উপজেলায় ১৮৬৮ পুলিশ ও ৩৬শ’ আনসার, ৪০ জন র্যাব ও চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার শহরের বস্তাপট্টি মোড়ে তিনি সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল স্মার্ট দেশ গড়ার জন্য শেখ হাসিনার বিপ্লবের সারথী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে শেখ হাসিনার চিন্তা-চেতনা শতভাগ বাস্তবায়ন করা হবে। কারো উপর জুলুম-নির্যাতন হবে না। আয়োজক সংগঠনের সভাপতি গোলক চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন হীরার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য…
