নড়াইল প্রতিনিধি
নড়াইলে ভাষা সৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন মারা গেছেন। গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। রিজিয়া খাতুনসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে জেলায় প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা সৈনিক রিজিয়া খাতুনের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। পরে বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
