বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি শহরের মুজিব সড়কের কালেক্টরেট মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে লিটলেট বিতরণ করে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার সম্পাদক চান মিয়া, কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন পেটনিয়া, সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ মুন্না, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, ব্যবসায়ী নাজিম উদ্দীন, আসাদুজ্জামান মানিক প্রমুখ।
Author: banglarbhore
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিচ-পাথরের জমাট বাঁধা উঁচু ঢিবিগুলো এক্সকাভেটর দিয়ে কেটে সমান করার কাজ চলছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস বলেন, এ কাজ তাদের চলমান ছিল। তবে মঙ্গলবার আরও কিছু কাজ করা হয়েছে। তিনি আশা করছেন, দুই থেকে তিন দিনের মধ্যে অনেকটা কাজ শেষ হবে। আর আগামী এক মাসের মধ্যে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন। ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশের প্রায় ১৫ কিলোমিটারের বিভিন্ন স্থানে পিচ-পাথর জমাট বেঁধে উঁচু ঢিবি তৈরি হয়েছে। এ কারণে যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপি বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলা, বাংলাদেশ এবং আমাদের জাতিসত্তার সাথে সম্পর্কিত সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো যবিপ্রবি এখন থেকে নিয়মিতভাবে পালন করবে। এর মূল কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আমাদের সন্তানেরা যেন যন্ত্র না হয়ে যায়। তারা যেন বিশে^র সভ্যতার বিকাশের সাথে সাথে বহির্বিশে^র সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে। নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এটাই আমাদের…
বাংলার ভোর প্রতিবেদক চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে মারধরের শিকার হয়েছেন যশোর-৫ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের এপিএস (সহকারী একান্ত সচিব) হারুন অর রশীদ। মারধর করার অভিযোগ এনে তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর উপজেলার ঘোপসেনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘোপসেনা এলাকায় চাঁদার টাকা ভাগাভাগি করছিলেন সংসদ সদস্য আজিজুল ইসলামের এপিএস হারুন অর রশীদ ও তারই সহচর আসাদুজ্জামান আসাদ। এ সময় টাকা-পয়সার হিসেব না মেলায় এপিএস হারুনকে কিল, ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আসাদুজ্জামান আসাদ। তিনি আরও জানান, মূলত চাঁদার টাকা ভাগ নিয়ে গোলযোগ হয়েছে। নিজেদের…
পাইকগাছা প্রতিনিধি খুলনার পাইকগাছায় অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানোর অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা এবং বিপুল পরিমাণ আম বিনষ্ট করা হয়েছে। এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী কর্তৃক রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সোমবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় গোপালপুর গ্রামের আম ব্যবসায়ী সোবহানকে ১৫ হাজার, চেচুয়া গ্রামের এরশাদকে ১০ হাজার ও সরল গ্রামের আব্দুল লতিফকে ৫ হাজার টাকা করে ৩ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ…
বাংলার ভোর প্রতিবেদক: এনআরবি ব্যাংক লিমিটেড এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (এসএইচএসটিপিআইএ) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা পার্কের বিজনেস সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনআরবির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকির আমিন চৌধুরী এবং এসএইচএসটিপিআইএ-এর পক্ষে সভাপতি আহসান কবীর এমওইউতে স্বাক্ষর করেন। পরে ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই চুক্তির ফলে এসএইচএসটিপিআইএ-এর সদস্যদের ব্যবসা উন্নয়নে সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করবে এনআরবি। এতে উভয় পক্ষ লাভবান হবে। আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ। এসএইচএসটিপিআইএ-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালালের…
বাংলার ভোর প্রতিবেদক: ওপেন হার্ট সার্জারি করে চিকিৎসাধীন যশোরের শার্শার শিববাস গ্রামের আব্দুর রব (৬১) ও তার স্ত্রীর নামে পরপর তিনটি মামলা করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর গ্রামের আব্দুল কাদের। এর মধ্যে দুটি খুন-জখমের হুমকি এবং একটি বিদেশ নিয়ে যাওয়ার নামে টাকা আত্মসাতের মামলা। মামলার খবর শুনে শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন নিজ বাড়িতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বৃদ্ধ আব্দুর রব। কারণ তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব। এলাকায় শিক্ষার বাতিঘর খ্যাত ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির জীবন সদস্য। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করে আসছেন। যশোরের বিভিন্ন পত্রিকায় সংবাদিকতা করেছেন তিনি। অথচ বৃদ্ধ বয়সে হুমকি ও অর্থ আত্মসাতের মামলায়…
বাংলার ভোর প্রতিবেদক: অভয়নগরে সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া একটি চক্র। আর এ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নন উঠেছে সাধারণ মানুষের মাঝে। জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ অঞ্চলে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে। এদিকে ঘনিয়ে আসছে উপজেলা নির্বাচন, প্রতিপক্ষকে দমাতে রাজনীতির অপকৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বেপরোয়া সন্ত্রাসী হামলা। সহিংস কর্মকান্ড সক্রিয় রাখতে সন্ত্রাসীদের দলীয় পদে বহাল রেখেছেন স্বার্থান্বেষী নেতারা। গুম খুন হত্যা ভূমিদস্যুতা সহ বহু অপকর্মে তাদের ব্যবহার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় অতিসম্প্রতি অভয়নগর পৌর যুবলীগের নেতা মুরাদ হাসানকে হত্যা করা হয়। গুটিকয়েক হামলাকারী গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে…
রাজগঞ্জ প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটের অঞ্চলে ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো সোনালী বোরো ধানের গন্ধে মৌ মৌ করছে মাঠ। ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেছেন কৃষক। বাড়িতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষাণী। এমনকি পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরাও মেতেছে এক অন্যরকম আনন্দ উৎসবে। ঠিক যেন পল্লীকবি জসীম উদ্দীনের ধানক্ষেত কবিতায় চিত্রিত ‘পথের কেনারে মোর ধান ক্ষেত, সবুজ পাতার পরে, সোনার ছড়ায় হেমন্তরাণী সোনা হাসিখানি ধরে। মাঝে মাঝে এর পাকিয়াছে ধান, কোনখানে পাকে নাই, সবুজ শাড়ীর অঞ্চলে যেন ছোপ লাগিয়াছে তাই’। কৃষক পরিবারে নতুন স্বপ্ন ধান বিক্রির পর কৃষাণীর গায়ে উঠবে নতুন শাড়ি, শিশুরা পাবে ভালো…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ মে) সকাল ১১ টায় জনউদ্যোগ যশোরের উদ্যোগে কালেক্টরেট চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচী শেষে জেলা পরিষদ ভবনসহ পুরাতন সকল ভবন রক্ষার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জনউদ্যোগের আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ- দৌল্লা, সিপিবি জেলা কমিটির সভাপতি এ্যাড. আবুল হোসেন, ট্রেড ইউনিয়নের জেলা কমিটির সাধরণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান…
