Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শৈলকুপায় একসাথে ৩ পুত্র সন্তানের জন্ম

banglarbhoreBy banglarbhoreJanuary 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। স্বাভাবিক ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন ফাহিমা। তবে তিনটি সন্তান জন্মের পর দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সোহেল রানা ও তার পরিবার। সোহেল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে জন্ম হয় ওই তিন শিশুর। একসাথে তিন পুত্র সন্তান জন্ম হলেও অর্থনৈতিক কারণে সুখের হাসি হাসতে পারছেন না ওই দম্পত্তি। এক কন্যা ও সদ্যজাত তিন সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন মা ফাহিমা।
ফাহিমার বোন শামীমা খাতুন জানান, ফাহিমার স্বামী দরিদ্র কৃষক। তিনটি শিশুসন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মা-ও সুস্থ আছেন। তবে বাচ্চার ওজন কম থাকায় শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
নবজাতকের মা ফাহিমা খাতুন বলেন, একসাথে তিনটি সন্তানকে পেয়ে অনেক খুশি হলেও শঙ্কায় আছি কিভাবে বাচ্চাগুলো মানুষ করবো। আমার স্বামী একজন গরীব কৃষক। আমার সন্তান পেটে আসা থেকে শুরু করে আমার পিছনে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করেছে। ‘অর্থনৈতিক সমস্যায় আমরা ভুগছি’। চারটি সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুরোগ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম জানান, তিন নবজাতক বুধবার দুপুরে স্বাভাবিক ও সিজারিয়ান আপারেশনের মাধ্যমে ভুমিষ্ঠ হয়েছে। মা সুস্থ থাকলেও নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাগুলো জন্মগ্রহণ করায় তাদের ওজন অনেক কম ও শ^াসকষ্ট রয়েছে। এসব বাচ্চা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছি বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.