Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উদ্বোধনে দুই মাস পরও যশোরে চালু হয়নি আইসিইউ

banglarbhoreBy banglarbhoreJanuary 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর করোনারি কেয়ার ইউনিটে দুই মাসে আগে আইসিইউ ও আইসোলেশন ইউনিট উদ্বোধন করা হলেও সেবা কার্যক্রম চালু হয়নি। চতুর্থতলায় থাকা এ ইউনিটটিতে আধুনিক সব যন্ত্রপাতি স্থাপন করা হলেও লিফট সুবিধা না থাকায় সেবা কার্যক্রম চালু করেননি সংশ্লিষ্টরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ জানিয়েছেন, করোনারি কেয়ার ইউনিটের তিনতলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। আর আইসিইউ ও আইসোলেশন ইউনিট চতুর্থতলায়। ফলে শুধুমাত্র লিফটের অভাবে চতুর্থ তলায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি তিনি অবগত করেছেন। দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদী তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর আইসিইউ ও আইসোলেশন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু উদ্বোধনের দুইমাস মাস পারও আইসিইউ ইউনিটটের কার্যক্রম এখনো চালু করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চিকিৎসার উন্নত সব যন্ত্রপাতি থাকার পরও ইউনিটটি গুরুতর রোগীদের কোনো কাজে লাগছে না।
হাসপাতালের প্রশাসনিক সূত্র জানায়, রোগীর চাপের কারণে প্রশাসনিক ভবনের সাথে থাকা পাঁচ বেডের আইসিইউ পরিচালনা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে কারণে করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় নতুন করে ১০ শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিটটির সকল কার্যক্রম প্রস্তুত করা হয়। গত বছরের ১৪ নভেম্বর ইউনিটটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে চতুর্থতলা পর্যন্ত লিফটের সুবিধা না থাকায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। নতুন এই ওয়ার্ডে রয়েছে ১০ শয্যার আইসিইউ, ২০ শয্যার আইসোলেশন, চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালনের আলাদা কক্ষ, অক্সিজেন, নেবুলাইজার ও ভেন্টিলেটরসহ বিভিন্ন উপকরণ। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিফট চালু না করায় ইউনিটটির চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গুরুতর রোগীরা। অনেকে ব্যয়বহুল এ চিকিৎসার জন্য খুলনা অথবা ঢাকায় যেতে বাধ্য হচ্ছেন। অনেকে আর্থিক অসচ্ছলতার কারণে ওয়ার্ডে রেখেই চিকিৎসা সেবা নিচ্ছেন। এর মধ্যে অনেকে লাশ হয়ে ফিরছেন বলেও জানান রোগীর স্বজনরা।
কথা হয় শহরের বেজপাড়ার চোপদারপাড়ার বাসিন্দা স্বজল মৃধার সাথে। তিনি জানান, তার নানী গত ১৩ তারিখে শ^াসকষ্ট শুরু হলে হাসপাতালের মহিলা মেডিসিন ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে অক্সিজেন সাপোর্ট দিতে বলেন। হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনে ৫০/৬০ স্থলে তার প্রয়োজন ৮০ মাত্রার উপরে। সেক্ষেত্রে একমাত্র ভরসা আইসিইউ। কিন্তু প্রশাসনিক ভবনের সাথে থাকা ৫টি আইসিইউ বেড খালি না থাকায় বাধ্য হয়ে মঙ্গলবার সকালে তারা খুলনায় রেফার করে নিয়ে যায়। স্বজল ছাড়াও এমন কথা জানান, সদরের ডাকাতিয়া গ্রামের আমজাদ হোসেন ও চৌগাছার জগদেশপুরের বিষু কর্মকারসহ আরো কয়েকজন। তারা বলেন, শুনেছি চিকিৎসার উন্নত সব যন্ত্রপাতিসহ ১০ বেডের আইসিইউ বেডের উদ্বোধন হয়েছে। তবে তার কার্যক্রম এখনো চালু হয়নি। তাই আইসিইউ সাপোর্ট নিতে অন্যত্র নিতে হচ্ছে রোগীকে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম চক্রবর্ত্তী জানান, নতুন ইউনিটে মুমূর্ষু রোগীদের শ্বাস-প্রশ্বাসের জন্য ভেনটিলেটর মেশিন, অটোমেটিক সিরিঞ্জ পাম্প মেশিন ও কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয়েছে। এক কথায় আধুনিক মানের আইসিইউ প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, করোনারি কেয়ার ইউনিটের ৩ তলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। ফলে শুধুমাত্র লিফটের অভাবে চতুর্থ তলায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.