Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৪

যশোরে অভিনব কায়দায় সোনা নিয়ে চম্পট মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে অভিনব কায়দায় নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পটের মামলায় আট প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আসামিরা হলেন, খুলনা জেলার রুপসা উপজেলার হাজীবাড়ি গ্রামের সেলিম হাওলাদার, হরিণটানা গ্রামের বাবু খান ওরফে কালা বাবু, মাস্টারপাড়ার মেহেদী হাসান, সোনাডাঙ্গার জাহাঙ্গীর, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লিটন মিয়া। এছাড়া তদন্তে দোষীরা হলেন খুলনার গোবরচাকার জাহাঙ্গীর হাওলাদার, ভোলা জেলার ধনিয়া বাজার গ্রামের খালেক হাওলাদার ও যশোর সদরের বিরামপুরের আব্দুল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই হেলাল উজ্জামান এ চার্জশিট জমা দেন।
মামলা সূত্রে যানা যায়, গত বছরের ১৭ জুলাই দুপুর ১২ টায় যশোর শহরের পালবাড়ী হতে আসামি সেলিম হাওলাদারের অটো রিকশা ভাড়া করে নিজ এলাকায় আসছিলেন চৌরাস্তা এলাকার গৃহবধু জোসনা খাতুন। আরবপুর এলজিইডি অফিসের সামনে পৌছালে রিকশা চালক সেলিম রিকশা থেকে নেমে রাস্তা থেকে একটি কাগজের টুকরা তুলে জোসনার হাতে দেন। কি আছে তাতে সেটা দেখতে বলেন। এ সময় জোসনা মোড়ানো কাগজ খুলে সোনার মত দেখতে একটি বার দেখতে পান। সাথে একটি সোনার দোকানের ক্যাশমেমোও ছিলো। সেখানে লেখা ছিলো তিনভরি সোনা রয়েছে ওই বারে। এমন সময় অন্য আসামিরাও সেখানে চলে আসে। পরে জোসনাকে বলা হয়, ওই বার রেখে দেন ও রিক্সাচালককে কিছু টাকা দিয়ে দেন। জোসনা প্রলোভনে পড়ে কাছে টাকা না থ নিজের সোনার বালা, চেইন ও কানেরদুলসহ প্রায় দুই ভরি সোনার গহনা তাদেরকে দিয়ে দেন। আসামিরা সেসব সোনা নিয়ে চম্পট দেয়। পরে জোসনা ওই সোনার বার যাচাই করে দেখেন সেটি সোনার না পিতলের। পরবর্তীতে গত বছরের ১০ সেপ্টেম্বর যশোর শহরের দড়াটানা এলাকায় ফের সেলিমকে দেখতে পান জোসনা। পরে আশপাশের লোকজন ডেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হেলাল উজ্জামান জানান, আসামিরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় অবস্থান নিয়ে অভিনব কায়দার প্রতারণা করে থাকেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.