Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি : কাজী নাবিল

banglarbhoreBy banglarbhoreJanuary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের সকল নেতাকর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি। আমরা সরকারের উন্নয়নের তথ্য দিচ্ছি এবং তাদের দাবি দাওয়া শুনে বিবেচনার আশ্বাস দিচ্ছি। আগামী ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার বিশ্বাস, দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের কারণে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করবে।
বুধবার বেলা সাড়ে ১১টায় এলাকাভিত্তিক প্রচারণায় নামেন যশোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা শুরুতে যশোর শহরের বকুলতলায় দলিল লেখক সমিতি ও অটো থ্রি হুইলার সমিতির কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর শহরের খড়কি এলাকায় কর্মীসভায় অংশ নেন। পরে ওই এলাকায় ও বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সরব প্রচারণা চালান।
গণসংযোগকালে কাজী নাবিল আহমেদের সাথে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়েরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন কাজী নাবিল আহমেদের সহধর্মিনী ডা. মালিহা মান্নান। আরবপুর মোড়ে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.