বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাতাল শ্রমিক মেশকাত হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে কথা বলা বন্ধ করে দেয়ায় দুই লাখ টাকার চুক্তিতে সৌদি প্রবাসী প্রেমিকা নাজমার নির্দেশেই মেশকাতকে খুন করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুলিশ সুপারের অফিস সংলগ্ন ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার। আটকরা হলেন, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভীন (৩০) ও আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের নিজাম সরদার (৬০)। ডিবি পুলিশ জানায়, পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায়…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, যশোর যেভাবে ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা হয়েছে; সেই একইভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সামনে থেকে নেতৃত্ব দেবে। এক্ষেত্রে যশোরের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন। জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, জাতির পিতা ৭১ সালকে টার্গেট করে একটা জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তেমনি টার্গেট করে…
কলারোয়া সংবাদদাতা: কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম নির্বাচনী প্রচারণায় গিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও মফিজুল ইসলাম লাভলুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু। বিবৃতিতে আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও…
তালা সংবাদদাতা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমারের পক্ষে গণসংযোগ চালিয়েছেন প্রভাষক প্রণব ঘোষ বাবলু। শনিবার দুপুরে তিনি এ গণসংযোগ চালান। ১২ নং খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পেশার মানুষের কাছে কাপ পিরিচ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন খলিননগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলদার মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মইনুর মোড়ল, তালা উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা, ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম মোল্লা, আসলাম হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
কেশবপুর প্রতিনিধি: আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না শুক্রবার উপজেলার দোরমুটিয়া বাজারসহ একাধিক স্থানে গণসংযোগ ও তার হেলিকপ্টার মার্কার লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে তিনি বলেন নির্বাচনে আমি বিজয়ী হলে কেশবপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস নির্মুলে, রাস্তা ঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করবো এবং কেশবপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার হেলিকপ্টার মার্কার…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা: শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় মৎস্য অধিদপ্তরের অর্থায়নে মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার এবং ভ্যান বিতরণ করেন যশোর -২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। শনিবার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ২০ জন মাছ চাষিদের মৎস্য খাবার এবং ১০ জন বাঁওড়ের সুফল ভোগীদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর অর্থায়নে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ২০ জন মাছ চাষির মাঝে ২০টি জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রদর্শনী প্যাকেজের আওতায় প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ করা হয়। শিমুলিয়া ইউনিয়নের বাওড়ের অভয়াশ্রমের ১০ জন সুফলভোগীর…
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে জেলার পাঁচজন সংসদ সদস্যকে আগামী বাজেট অধিবেশনের পূর্বে এক টেবিলে বসার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার সকাল ১০টায় সংগঠনের আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই আহবান জানানো হয়। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সাতক্ষীরা জেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতোমধ্যে জেলার সংসদ সদস্যগণ জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যগণ ইতোমধ্যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন। যা জেলার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম আশানুরূপভাবে দৃশ্যমান হচ্ছে না। প্রস্তাবে বলা হয়, গত ১৫ বছরে সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে তার ছোয়া সাতক্ষীরাতেও…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: প্রতিবন্ধি, বয়স্ক, গর্ভবতী ও বিধবা ভাতার কার্ড করে দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজন আটক হয়েছে। জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে দুই প্রতারক মহিলাদের বিভিন্ন ভাতা কার্ড করার নামে টাকা হাতিয়ে নেয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন। এই চক্রের প্রধান নারাণপুর গ্রামের মিজানুর রহমান (৪২) ও তার সহযোগী আবু সালেক (৪৫)। শনিবার সকালে উপজেলার মাঘুরালী গ্রামের আবু বক্কারের স্ত্রী ময়নাকে প্রতিবন্ধী ভাতা বাবদ বড় অংকের অনুদান কার্ড করে দেয়ার নামে দেড় হাজার টাকা দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার ময়নার কাছ থেকে প্রতারক মিজানুর দেড় হাজার টাকা হাতিয়ে…
নাহিদ হাসান, তালা: বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ বা রোগ ব্যাধি না হওয়ায় স্বপ্নের সোনালী ফসল পাকা ধান কৃষকের ঘরে উঠতে শুরু করছে। তাই তো শত কষ্টের মাঝেও এসব কৃষকদের মনে বইছে প্রশান্তির বাতাস। ধান কাটা ও মাড়াই এর কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কালবৈশাখী ঝড় বা বৃষ্টি আঘাত হানার আগে ইরি-বোরো ধান নিরাপদে ঘরে তুলতে মরিয়া হয়ে কাজ করছেন তালার কৃষক-কৃষাণীরা। কৃষকদের দাবি অন্যবারের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ছিলো না। প্রতি বিঘায় ব্র্রি-২৮ জাতের ধানের ফলন ২০ থেকে ২৩ মণ ও মোটা ধান ২৫ থেকে ২৮ মণ হবে বলে আশা করা হচ্ছে। তবে দু’একটি…
সাতক্ষীরা সংবাদদাতা: ধান চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক পেস্টিসাইড মাটি, পানি, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পেস্টিসাইড ব্যবহার না করেই ধান চাষের কৌশল সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার সেনেরগাতীতে মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ ধান চাষের সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে কীটতত্ত্ব বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার ড. শেখ শামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিমিটের সিনিয়র কনসালটেন্ট ড. সৈয়দ…
