কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সানা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটার দিকে ইন্তেকাল করেন। শনিবার (৪ মে) জোহরবাদ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ ও কালিগঞ্জ থানার…
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা: শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় বাওড়ের অভয়াশ্রমের সুফলভোগী ১০ সুবিধাভোগীর মাঝে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে। এর মধ্যে তিনজন ধনাঢ্য ব্যক্তি বলে জানা গেছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর অর্থায়নে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাঁওড়ের অভয়াশ্রমের ১০ জন সুফলভোগীর মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, এদের মধ্যে ৭ জন দুঃস্থ হলেও ধনাঢ্য ব্যক্তি হিসেবে ভ্যান পেয়েছেন ৩ জন। তারা হলেন, সাগরপুর গ্রামের আব্দুল মজিদ। শিমুলিয়া এবতেদায়ী মাদ্রাসার সভাপতি। পৈত্রিক সম্পত্তিতে তিনি ধনাঢ্য ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। অন্যদিকে গোপীনাথপুর গ্রামের আজিজুর রহমান ভ্যান…
বাংলার ভোর প্রতিবেদক গত ২ মে সকাল সাড়ে ছয়টায় যশোরের মনিরামপুর উপজেলার একটি ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায় মেসকাতকে। মেসকাত (৪১) পাবনা জেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা হলে গত ৪ মে রাতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মেসকাত হত্যা মামলার আসামী ভাড়াটে ১ জন মহিলা কিলারসহ ২ জনকে আটক করে ডিবি পুলিশ। আজ দুপুরে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্য রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সুত্রে খবর পেয়ে ডিবির একটি টিম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ভিকটিমের…
♦ ৩ হাজার গাছ কাটছে জিলা পরিষদ ও বনবিভাগ ♦ ফুঁসে উঠেছেন সচেতন নাগরিক সমাজ ♦ ১২ কোটি টাকার গাছ কাটলেও রোপণ করেনি একটিও বাংলার ভোর প্রতিবেদক প্রচণ্ড দাবদাহে পুড়ছে যশোর। এপ্রিলের শুরু থেকেই এই অবস্থা। শুক্রবার এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন বনায়ন ও সড়কগুলোতে ৩ হাজার গাছ কাটতে একাট্টা যশোর জেলা পরিষদ ও বন বিভাগ। এর আগে গত ছয় বছরে মহাসড়ক উন্নয়নের জন্য জিলা পরিষদের মালিকানাধীন সাড়ে তিন হাজার গাছ কেটেছে জেলা পরিষদ। যার আর্থিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। তবে বিপুল পরিমাণ গাছ নিধন করা হলেও এই…
বাংলার ভোর ডেস্ক চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন। এদিকে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীর সম্মতির চিঠি পেয়েছে শিক্ষা…
বাংলার ভোর প্রতিবেদক রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ মে) সকালে হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেই টিকেট সংগ্রহ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতোই নিজের চোখ পরীক্ষা করান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। সরকারি হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে টিকিট…
বাংলার ভোর প্রতিবেদক গত কয়েকদিন ধরে যশোরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। লাগাতার দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ। তীব্র গরমে কমে গেছে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।’ তাপমাত্রা অত্যধিক হলেও গত দু’দিন আগের চেয়ে কম অনুভূত হচ্ছে, এর কারণ হিসেবে আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘সূর্য কিরণের তীব্রতা একটু কম এবং আকাশ মেঘলা থাকায় আগের চেয়ে তাপ একটু কম মনে হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার প্রভৃতি এলাকায় বৃষ্টিপাতের কারণে কিছুটা ঠান্ডা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতাদের কবর জিয়ারত করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার সকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুরকে সাথে নিয়ে তিনি এই কবর জিয়ারত করেন। এ সময় তাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সকাল ১০টার দিকে তিন প্রার্থী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা রওশন আলীর কবর জিয়ারত করেন। পরে আলী রেজা রাজু, খালেদুর রহমান টিটো, শরীফ আব্দুর রাকিব, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দাদা কাজী আনিচুর রহমান ও নূরজাহান ইসলাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দুটি এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটকরা হচ্ছেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মোস্তাকিম মোল্লা ও যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আকাশ হোসেন। এ ব্যাপারে মাদক আইনে কোতয়ালি থানায় দু’টি মামলা হয়েছে। পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে শহরের চৌরাস্তা মিনিস্টার শো’রুমের সামনে ইয়াবা বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আকাশ হোসেন পালানোর চেষ্টা করে এ সময় তাকে আটক করে ২১পিস ইয়াবা উদ্ধার করে। একই দিন বিকেল শহরের বড়বাজারস্থ চুড়িপট্টি হাজী আব্দুল করিম রোড বাইলেন মেসার্স শহিদুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৯ বছর পর আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির সামনে থেকে আটকের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক দাঁতাল বাবু শহরের আরবপুর বিমান বন্দর সড়কের বাসিন্দা। ডিবি পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে সুকৌশলে ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানকে গুলি করে হত্যা করে। আতাউর রহমানের বাড়ি রাজবাড়ি জেলায় কিন্তু তারা যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি আতাউর রহমান ডিস লাইনের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী…
