Author: banglarbhore

যবিপ্রবি প্রতিনিধি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবারও গড়ে ৯০ কাছাকাছি বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। উপাচার্য বলেন, ‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষা শুরুর পূর্বেই সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেয়া হয়। সার্বিকভাবে বলা যায়, অত্যন্ত সুন্দর পরিবেশে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান,…

Read More

শার্শা সংবাদদাতা শার্শা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে শার্শা থানার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল গফুর, আতাউর রহমান (৫২),রাফাত (২৫), রাসেল হোসেন (২৭), নুর হোসেন, ছালেহা বেগম, আনজুয়ারা খাতুন , তরিকুল হোসেন (৩২), ইমরান হোসেন কামরুজ্জামান, হেলাল উদ্দীন। শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Read More

শ্যামনগর প্রতিনিধি উচ্চ বেতনের ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার শ্যামনগরের এক নারীকে সৌদি আরবে পাচার করা হয়। সেখানে তাকে একটি গোপন আস্তানায় আটকে রেখে ‘যৌনদাসী’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাকে দিয়ে গৃহস্থালির ভারী কাজ করানো হলেও পারিশ্রমিকের অর্থ পাচার চক্রের সদস্যরা রেখে দেয়। এমনকি তাঁকে ঠিকমতো খেতেও দেয়া হয় না। গত মাসে এক হোয়াটসঅ্যাপ ‘ভয়েস কলে’ নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন ওই নারী। রোজিনা খাতুন (৩৪) নামে এই নারী ঢাকাস্থ মতিঝিলের সেভেন স্টার ম্যানপাওয়ার সার্ভিসেসের মাধ্যমে গত ১৯ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যান। সেখানে স্থানীয় পাচার চক্রের কাছে বিক্রি করা হয় তাকে। গত বুধবার হোয়াটসঅ্যাপে…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে আগামী ৮ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী ভোট দিতে গেলে তাদের দলের কোনো কমিটিতে রাখা হবে না বলে হুঁশিয়ার করেছেন দায়িত্বশীল নেতারা। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সভায় এ নির্দেশনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজাউল করীমের সঞ্চালনায় তার বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, সদস্য মো. মনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার ও বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৩৭ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার বিএসপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি আহমদ রাজু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আমির হোসেন মিলন ও কবি মামুন আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিশে^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, এম এ কাসেম অমিয়, আতিয়ার রহমান। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আহমেদ মাহবুব ফারুক,…

Read More

তালা সংবাদদাতা তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমারের কাপপিরিচ প্রতিকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে খলিলনগর ফুটবল মাঠে কাপপিরিচ প্রতিকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন ঘোষ সনৎ কুমার। বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহসীন হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী হিল্লোল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি মিলন রায়, উপজেলা শ্রমিক…

Read More

শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার সুপেয় পানির ব্যাপক সংকট। বিভিন্ন বিত্তবান মানুষের পক্ষ থেকে বিশেষ করে আকিজ গ্রুপের পক্ষ থেকে শ্যামনগরের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় বর্ষার পানি সংরক্ষণের জন্য গণজলাধার নির্মাণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল। সরেজমিনে দেখা যায়, উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সুন্দরবন উপকূলীয় দাতিনাখালি গ্রামে ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২০১৯ সালে আকিজ ট্র্রাস্টের অর্থায়নে বর্ষার পানি সংরক্ষণের একটি গণজলাধার তৈরি করা হয়। এখানে পানি নিতে আসা শেফালী খাতুন বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে কলস নিয়ে আসতে হয় পানি নেয়ার জন্য। এতে কলসের যে লাইন পড়ে তাতে পানি নিয়ে বাড়ি যেতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘মালিক-শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বুধবার ১৩৮তম মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শ্রমিক সংগঠনসহ প্রশাসনের উদ্যোগে এদিন নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, চেক বিতরণ ও দোয়াসহ অন্যান্য অনুষ্ঠান। দিবসটি পালনে সকাল ৮টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের সহায়তায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। জেলা পরিষদের মিলনায়তন বিডি হলে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বসুন্দিয়ার ভৈরব নদীত থেকে ইজিবাইক চালক ইমনের লাশ উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক ২ যুবকরা হচ্ছে, যশোর সদর উপজেলার জগন্নাথপুরের মোশারফ ফকিরের ছেলে রাকিব হোসেন ও অভয়নগর উপজেলার প্রেমবাগ বাবলাতলার এলাকার নওয়াব আলীর ছেলে মিরাজ শেখ। দুর্বৃত্তদের হাতে নিহত ইজিবাইক চালক ইমন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে। গত মঙ্গলবার সকালে যশোর কোতোয়ালি পুলিশ ইজিবাইক চালক ইমনের লাশ যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ভৈরব নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে। ইজিবাইক চালক ইমন হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযানে চালিয়ে…

Read More

ইব্রাহিম ঈশান প্রচণ্ড তাপদাহর কারণে নওদাতুল কুরান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে উপশহর সারথি টেক্সটাইল মিলের সামনে পথচারী ও তৃষ্ণার্তদের মাঝে মাঝে লেবু শরবত বিতরণ করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ সময় মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আজিম উদ্দিন, হাফেজ মাওলানা নুরুলউল্লা, অভিভাবক জিল্লু মাহামুদ ও শেখ তমজিদ মাফিসহ শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শরবত বিতরণে সহযোগিতা করেন মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান খেটে খাওয়া ও মেহনতি মানুষের জন্য আমাদের সামান্য এ আয়োজন। মানুষের তৃষ্ণা মিটানোর উদ্দেশ্যে গরমের এই দিনগুলোতে মাঝে মাঝেই এভাবে শরবত বিতরণ কার্যক্রম চালানো হবে বলেও জানান মাদ্রাসা সংশ্লিস্টরা।

Read More