বাংলার ভোর প্রতিবেদক আজ বুধবার সকাল যশোর বেনাপোল সড়কের বেনাপোল সানরাইজ স্কুলের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে ধান কাটা শ্রমিকের নিহত হয়েছে। নিহত ধান কাটা শ্রমিক মোস্তফা (৪৮)শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। এসময় আনিসুর রহমান (৩০) নামে আর একশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। বাসটি আটক করা হযেছে। স্থানীয়রা জানান, মোস্তফা ও আরিচুর বাইসাইকেল চালিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে বেনাপোলগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস তাদের চাপা দেয়।ফাযার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নাভারন কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের ডাক্তার মোস্তফার মৃত্যু ঘোষণা…
Author: banglarbhore
নড়াইল সংবাদদাতা: নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মুহাম্মাদ সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন-খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দেন আদালত। নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি…
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। মিজানুর রহমান নামের একজন গরু ব্যবসায়ী বলেন, সকালে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.…
চৌগাছা সংবাদদাতা: মালায়েশিয়ায় একটি ক্ষেত থেকে রতন কুমার বিশ্বাস (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় নিহতের দাদাবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়। সোমবার সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরের পেনাং এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ কর্তৃক নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন নিহতের আত্মীয়-স্বজনরা। নিহত রতন কুমার বিশ্বাস যশোরের চৌগাছার দিঘলসিংহা গ্রামের শ্যামল কুমার বিশ্বাস ও ধর্ণা রাণীর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দিঘলসিংহা গ্রামের রতন কুমার বিশ্বাসকে তার দাদা বাবু বিনয় কুমার মালায়েশিয়ায় নিয়ে যান। সেখানে তিনি প্রায় দুই বছর ধরে একটি কোম্পানির অধীনে কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মালায়েশিয়ার কর্মরত এক প্রবাসি…
মনিরামপুর সংবাদদাতা: যশোরের মণিরামপুরে সাধারণ মানুষ, পথচারী, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ বিতরণ কার্যাক্রম চালানো হয়। মাকসিদুল আলম রোহান ও তাহমিদুজ্জামান নামে দুই শিক্ষার্থী এ উদ্যোগে গ্রহণ করে। তারা যশোর-চুকনগর আঞ্চলিক সড়কে মণিরামপুর পৌর এলাকায় চলাচলরত বিভিন্ন পেশার কমপক্ষে ২০০ মানুষের মাঝে বিনামূল্যে আধা লিটার সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। অনার্স পড়ুয়া শিক্ষার্থী তাহমিদুজ্জামান ও মাকসিদুল আলম রোহান বলেন, টানা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে সামর্থ অনুযায়ী গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। চিকিৎসকরা এই গরমে বেশি…
পাটকেলঘাটা সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ভয়ংকর মাদক এলএসডিসহ সাইফুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার বোতল এলএসডি মাদক উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটক সাইফুল ইসলাম পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে, এমন খবর পেয়ে কুমিরা এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় ১০০ গ্রামের চার বোতল এলএসডিসহ সাইফুলকে আটক করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য চার কোটি টাকা। এ বিষয়ে থানায় মাদক মামলা…
সাতক্ষীরা সংবাদদাতা: প্রচণ্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্ট্রোকে ফারুক হোসেন নামে বেসরকারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার তিনি তার কর্মস্থল শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে রাতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন লায়লা জানান, গত সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ তাকে দেখার পর…
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দরিদ্রদের না দিয়ে দেড় হাজার টাকার পানির ট্যাঙ্ক বিক্রি করেছে ১৫ হাজার টাকায়। সুপেয় পানিসহ দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য পানির সংকট নিরসনে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও তার সুফল পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। অনিয়ম-দুর্নীতির কারণে একাধিক প্রকল্প শুধু টাকা খরচের মাধ্যমে পরিণত হয়েছে। ফলে যে তিমিরে ছিল, সেই তিমিরেই থেকে যাচ্ছে সংকট। শ্যামনগর উপকূলীয় এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে পানি সংরক্ষণের ট্যাংক ও অন্যান্য সরঞ্জাম দেয়া হচ্ছে। ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ও ‘উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ নামে দুটি প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে। বাড়িতে তিন হাজার লিটার বৃষ্টির পানি ধারণক্ষমতার…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে বোর ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য কর্তন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চলিশিয়া ইউনিয়নে চলিশিয়া এলাকার মাঠে নমুনা শস্য কর্তন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাঝে টুপি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। নমুনা শস্য কর্তনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ লাভলী খাতুন, চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা দেবুপ্রিয়, মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী…
বাংলার ভোর প্রতিনিধি যশোরে নিখোজের দুইদিন পর ইমন নামে একজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সাদুল্যাপুর নদীতে বস্তা বন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত ইজিবাইক চালক ইমন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার আবুল কালামের ছেলে। এবিষয়ে যশোর সদর কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান আজ সকালে স্থানীয়রা একটি মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় দুইদিন আগে নিখোজ ইজিবাইক চালক ইমন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইমন কে গলায়…
