Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যখন অতি তাপদাহ থেকে রক্ষা পেতে বৃক্ষ রোপণে গুরুত্ব দেয়া হচ্ছে, তখন যশোরে অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের এসব গাছ নিধন করা হয়। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তবে কবরস্থান ব্যবস্থা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে। কিন্তু গাছের সংখ্যা তারা জানাননি। স্থানীয়রা জানান, তালতলা কবরস্থানে শতাধিক গাছ রয়েছে। এর মধ্যে শিশু, দেবদারু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। অথচ এসব গাছ স্থানীয়ভাবে তাপদাহ থেকে রক্ষা করতো। ভৈরব নদ রক্ষা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। সোমবার সকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, যশোরের ঐতিহ্যবাহী এই ভবনটি রক্ষার জন্য প্রয়োজনে তারা রাজপথে নামবেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ১৯১৩ সালে এই ভবনটি নির্মিত হয়। ভবনটি এখন ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। ২০১৯ সালে ভবনটি…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর মাজাট এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন স.ম মাহাবুব এলাহী (৬৫) নামে ব্যক্তি। সোমবার এ ঘটনা ঘটে। এতে তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। অগ্নিদগ্ধ মাহবুব এলাহীর ছেলে তানজির এলাহী জানান, তার পিতা নকিপুর বাজার রক্ষা কমিটির আহবায়ক। তার বাড়ি নকিপুর মাজাট এলাকায়। প্রতিদিনের ন্যায় সোমবার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে পিছন দিক থেকে তার গায়ে পেট্রোল বোমা ছুড়ে মোরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

Read More

নড়াইল সংবাদদাতা বরেণ্য চিত্রশিল্পী এস এম ‘সুলতান পদক’ পেলেন বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃৎ চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। সোমবার বেলা ১১টায় নড়াইল সুলতান মঞ্চে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপি সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই শিল্পীকে সম্মাননা ও সুলতান স্বর্ণপদক তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীণ ঐতিহ্য, শিল্প সংস্কৃৃতির জেলা নড়াইল, শিল্প সংস্কৃতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতান। নড়াইলের এই সুলতান মঞ্চকে সংস্কার করে আগামী বছর আমরা একে নতুন রূপে দেখবো। এর ঐতিহ্য রেখে আমরা সংস্কার করবো। নড়াইলের এমপি মাশরাফি তিনি নিজের…

Read More

শ্যামনগর প্রতিনিধি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুঢ় ব্যবহারে সহকারী শিক্ষিকা শান্তি রানী স্কুলেই অজ্ঞান হয়ে যান। এ সময় সহকর্মীরা তাকে শ্যামনগর সরকারী হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ ঘটিকার। এ ঘটনায় শিক্ষিকার স্বামী অশোক কুমার গায়েন বাদী হয়ে শ্যামনগর থানায় প্রধান শিক্ষককে বিবাদী করে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, শিক্ষিকা শান্তি রাণী গত ২৮ এপ্রিল ব্যাংক ঋণের কাগজপত্রে স্বাক্ষর নেয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি স্বাক্ষর না করায় ওই দিন রাতে শিক্ষিকা ও তার স্বামী স্থানীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনকে বিষয়টি জানালে, তিনি প্রধান শিক্ষককে স্বাক্ষর করার জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়ায় অধ্যক্ষ আজগর আলী, মুন্সি বাহার ও সাজ্জাদ কতৃক উপজেলা সরকারি অফিস চত্বরে নৈরাজ্য আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধা (অব.) প্রাথমিক শিক্ষা সচিব সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার পল্লীতে গৃহবধূকে ভিডিও ধারণ করে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে ৫ লম্পটকে আটক করেছে যশোর পিবিআই। ধর্ষিতা ওই গৃহবধূর অশ্লীল কিছু ভিডিও ধারণ করে যশোরের বেনাপোল পোর্ট থানা ও শার্শা গ্রামের হাবিবুর রহমান (২৪), ইমরান হোসেন (২৬), শরিফুল ইসলাম জীবন (২০), মোরশেদ আলম শান্ত @ ইমদাদুল (১৯) ও ওরিফাদ হোসেন (১৯)। আটকরা ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক করে তাকে ভয় দেখিয়ে বিভিন্ন সময় কিছু অশ্লীল ভিডিও করে। পরে ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে গত ২৮ এপ্রিল পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর সদরের চাঁচড়া চেকপোস্টে যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি. ৪৬২) ভবনের দ্বিতীয়তলায় সংগঠনের খুলনা বিভাগীয় ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ‘অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিল এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৯ দফা দাবিতে’ এ যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সসংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন সসংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুর রহিম…

Read More

ইব্রাহিম সানা, পাইকগাছা পানির ট্যাংকি বিতরণের পর এবার টিআর, কাবিটা ও কাবিখা বন্টনে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। তিনি সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নিজের অনুকূলে সরকারি বরাদ্দকৃত টিআর, কাবিটা ও কাবিখা’র ৬৭টি প্রকল্প দলীয় নেতাকর্মীসহ অন্যান্যদের মাঝে হস্তান্তর করেন। এর আগে তিনি মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে প্রথম বরাদ্দের পানির ট্যাংকি বিতরণ করেন। পানির ট্যাংকি বিতরণের পর টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে হস্তান্তর করে নেতাকর্মী সহ সর্বসাধারণের মাঝে ভূয়সী প্রশংসিত হয়েছেন। অনেকেই বলছেন এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এর ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক কর্ম-তৎপরতা…

Read More

পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে ১৪টি বিষয়ের উপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রভাষক আব্দুল গফফার ব্যাপারী ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

Read More