Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহ ৪ : লড়াই হবে নৌকা-ট্রাক

banglarbhoreBy banglarbhoreDecember 28, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে এবারে জলপথের নৌকার সাথে ভোটযুদ্ধ হবে স্থলপথ ট্রাকের সাথে। কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, ১১টি ইউনিয়ন ও ঝিনাইদহ সদরের ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে প্রার্থী সংখ্যা ৫ জন। এদের মধ্যে দুই বারের বর্তমান এমপি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মনোনীত প্রার্থী এমপি আনোয়ারুল আজীম আনার একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। ভোটারদের অভিমত মূলত তারই সাথে লড়াইয়ে থাকবেন একই দলের কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আব্দুর রশিদ খোকন। তবে, তিনি ইতিপূর্বে কোন নির্বাচনেই অংশগ্রহণ না করলেও এবারেই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বর্তমানে শহর গ্রামাঞ্চলের হাটে বাজারে ওই দুই প্রার্থীর সভা সমাবেশ, প্রচার প্রচারনা ও পোস্টারে ছেয়ে গেছে। বাকী প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ইমদাদুল হক বাচ্চু, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতিকের সাবেক সংসদ নূরউদ্দিন আহমেদ ও স্বতন্ত্র ঈগল প্রতিকের নজরুল ইসলাম ছানার প্রচার প্রচারনা যেন অনেকটাই প্রচার মাইকের মধ্যেই সিমাবদ্ধ রয়েছে।
প্রতিক বরাদ্দের পর থেকেই নির্বাচনের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। প্রার্থীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার এবারও ৩য় বারের মত দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়েছেন। তার বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ও নৌকার টিকিট পাওয়ায় ভোটের জরিপে তার অবস্থানই বেশ শক্ত বলে দাবী আওয়ামী লীগের তৃনমুলের নেতা কর্মীদের। এছাড়াও গত দুই বারের এমপি হওয়ার আগেও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মধ্যে সর্বেŸাচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছিলেন। এবার ভোটের মাঠে তার সাথে রয়েছেন আওয়ামী লীগের প্রবিন নেতা কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান ও অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান। দলীয় নেতা কর্মীদের ভাষ্য, এ আসনের বর্তমান বেশিরভাগ জনপ্রতিনিধিরা নৌকার পক্ষে থাকায় তাদের অবস্থানটাই দৃঢ়। তবে, এ আসনে আওয়ামী লীগ দুটি গ্রুপে বিদ্যমান। নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের উভয় গ্রুপের থেকে ১৪ জন ফরম কিনেছিলেন। এদের মধ্যে বর্তমান এমপি আনারকে আওয়ামী লীগের মনোনয়ন দিলেও ছিটকেপড়াদের মধ্যে আব্দুর রশিদ খোকন স্বতন্ত্র প্রার্থী হন। তিনি কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই। নতুন মুখ হিসেবে এবারেই স্বতন্ত্র প্রার্থী হলেও উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ তার পক্ষেই কাজ করছেন। সে কারণে নৌকার সাথে তারই ভোটযুদ্ধ হবে ভোটারদের অভিমত।
ভোটের হালচাল নিয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এস এম জাহঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুসহ একাধিক নেতৃবৃন্দ জানান, এলাকার উন্নয়নে এমপি আনার একজন পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়নের কথা ভেবেই সাধারন ভোটাররা আবারও এমপি আনারকে বিজয়ী করবেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের ট্রাক প্রতিকের কর্মী সমর্থকদের ভাষ্য, প্রার্থী স্বতন্ত্র বা নতুন হলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ একাংশের নেতা কর্মীরা তাদের পক্ষেই কাজ করছেন। তার বড় ভাই এক সময়ে এমপি ছিলেন। পরিবারের ঐতিহ্য আছে। এবারের জয় পরাজয়টা ভোট যুদ্ধের মাধ্যমেই হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ও তৃতীয় লিঙ্গের ৪ জন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.