নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা ঝিকরগাছা উপজেলার পৌর সদরের বিভিন্ন স্থানে নয়জন ছাত্র তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বোতলজাত শরবত বিতরণ করেন। ৯ জন ছাত্র-ছাত্রী টিফিনের টাকা বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে যশোরের ঝিকরগাছা পৌর সদরের বিভিন্ন স্থানে ঝিকরগাছা বি এম হাই স্কুলের নবম শ্রেণীর ৯ জন ছাত্র দেড় শতাধিক বোতল ভর্তি শরবত বিতরণ করেন। নবম শ্রেণির ছাত্ররা হলেন, সাআদ বিন আসাদ ইমন, হাসিন আবরার ইতোবা, সাহিম হোসাইন, জাবিদ হাসান সৌরভ, আতিক সোয়াইব,সাদিয়া সাদিকা শাম্মী, আনিকা আফরিন প্রতিভা, তাসনিম তাবাসসুম লামিয়া, লামিয়া হাসান মিথি। এরা সকলেই জানান আমরা আমাদের টিফিনের টাকা বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছি। পথচারী ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, ছাত্ররা এই মহান…
Author: banglarbhore
মণিরামপুর সংবাদদাতা বুধবার (১ মে) রাতে মণিরামপুর কেন্দ্রীয় দোলখোলা পূজামন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্যে তিনি যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। এমপি এসএম ইয়াকুব আলী মন্দিরের উন্নয়নে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। মন্দির কমিটির সভাপতি গৌর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অসীম কুমার, সাধারণ সম্পাদক তপন ভট্টাচার্য্য, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিশির ঘোষ মিঠু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা…
বাংলার ভোর প্রতিবেদক নড়াইল জেলার একটি মাদক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার ইকরামুলকে (৩৭) সাতক্ষীরার কলোরোয়া থানার মুরারীকাঠি থেকে আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। গত ২০০৯ সালে নড়াইল সদর থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ইকরামুলকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলায় প্রায় ৯ মাস জেলহাজবাস করেন একরামুল। পরে আদালত থেকে জামিন পেয়ে পলাতক জীবন যাপন করে। চলতি মাসে মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গত বুধবার গভীর রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মুরারীকাটি গ্রাম থেকে আটক করেন। খন্দকার এনামুল ইসলাম ওরফে ছোট…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৯ মে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে ২ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বাঘারপাড়া নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী তাদের হলফনামার ফটোকপি বাঘারপাড়া ও যশোরের নির্বাচন অফিসে জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম আশরাফুল কবির বিপুল ফারাজি, জেলা মৎসজীবীলীগের সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক তৃতীয় ধাপে যশোরের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন উপজেলার তিনটি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে তিনটি পদের বিপরীতে সদর উপজেলায় ১৫ জন, বাঘারপাড়ায় ১৭ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিধার্রিত সময় বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ উপজেলার সহকারি রিটানিং অফিসারের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী ও যুবলীগনেতা তৌহিদ চাকলাদার, সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার, বর্তমান ভাইস…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ৪ মে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন হচ্ছে না। বৃহস্পতিবার (২ মে) যশোরের সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক (শার্শা থানা) লাভলী নাজনীন এক আদেশে ওই নির্বাচনে যাতে ভোট গ্রহণ করতে না পারে সে লক্ষ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে সমিতির পূর্বের দেয়া তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। মামলার বাদীপক্ষের আইনজীবী ডিএন তাপস রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বিজ্ঞ আদালত বলেন, বিবাদীপক্ষ যাতে গত ৩ এপ্রিল তারিখের নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ মে তারিখে ভোট গ্রহণ করতে না পারে, সে লক্ষ্যে বিবাদীপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হলো। পরবর্তী আদেশ না…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারিরা হলেন, ফাতেমা আনোয়ার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ তৌহিদ চাকলাদার ফন্টু, মোঃ শফিকুল ইসলাম জুয়েল, মোঃ শাহারুল ইসলাম, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও মোহিত কুমার নাথ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারি ৫ জন হলেন, কামাল খান, মোঃ মনিরুজ্জামান, মোঃ শাহজাহান কবীর শিপলু, শেখ জাহিদুর রহমান ও সুলতান মাহমুদ বিপুল। মহিলা ভাইস…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে পিয়ারুল ইসলাম ওরফে জিয়ারুল (৩৯) নামে ইজিবাইক ছিনতাই চক্রের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকচালক রাজু আহমেদ (৩১)। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে জামিরা-চলিশিয়া সড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের মো. দবির সরদারের ছেলে। আহত রাজু আহমেদ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম। এ ঘটনায় খুলনা জেলার ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে।…
বাংলার ভোর প্রতিবেদক অতি তীব্র তাপপ্রবাহের কারণে যশোর-নড়াইল সড়কের বিটুমিন গলে যাওয়ার কারণ এবং অনিয়ম অনুসন্ধানে তদন্তে নেমেছে দুদক। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা বিটুমিন পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রা পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের কর্মকর্তাদের সঙ্গে এসময় সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রায় একমাস আগে থেকেই এ তাপপ্রবাহের কারণে গলতে শুরু করে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বিটুমিন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরিবহন শ্রমিক, নেতাসহ সচেতন মহলের দাবি, দুর্নীতি…
যশোর প্রতিনিধি যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার সকালে পুলিশ একটি ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, সকালে ধানক্ষতে মালকি আয়ুব হোসনে শ্রমকি নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এসময় জমরি মালকি ধানক্ষতে ভিতর ওই যুবকরে মৃতদহে দখেতে পান। এরপর তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজরি হয়। এসময় তারা পুলিশকে ফোন দিলে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ স্থানীয়দের বরাত জানান, যশোরের মনিরামপুরের একটি ধানক্ষেত একজনের মরদেহ দেখে স্থানীয়রা ফোন দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বিষয়টি উদঘাটনের জন্যে…
