Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস ডোবায়

banglarbhoreBy banglarbhoreDecember 29, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশমাইল নামের স্থানে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাথরভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া একটার দিকে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাস ও ট্রাকটি ডোবায় পড়লে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অন্যদের বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন খুলনা থেকে ওই যাত্রীবাহী বাসে করে সাতক্ষীরায় আসছিলেন। তিনি বলেন, বেলা সোয়া একটার দিকে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি সড়কের দক্ষিণ পাশে ডোবায় গিয়ে পড়ে। এতে বাসে থাকা ৪৫-৫০ যাত্রীর মধ্যে অধিকাংশই কমবেশি আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বাসটি ডোবায় পড়ে গেলে যাত্রীরা কান্নাকাটি শুরু করেন। স্থানীয় লোকজন দ্রুত এসে কয়েকজনকে উদ্ধার করার পর ফায়ার সার্ভিস দল সাতক্ষীরা থেকে ঘটনাস্থলে থেকে পৌঁছায়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের টিম লিডার ফসিয়ার উদ্দিন বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩০-৩৫ জনকে উদ্ধার করেছেন। সবাই কমবেশি আহত হন। তাঁরা আসার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যান। বেলা আড়াইটার সময় বাসের মধ্যে আটকে থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল।
আহত বাসযাত্রীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাজাদা (৪০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার মজগুনী গ্রামের মিতা (৫০), কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন (৩৫), তার মেয়ে আয়শা (৪), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের শরিফা খাতুন (৩৫) ও তাঁর মেয়ে হাসনা হেনা (২২), তালা উপজেরা কামাশডাঙ্গা গ্রামের কৃষ্ণরানী মণ্ডল (৩০) ও ভারতের নাগরিক নিখিল (৫৬)।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মমতাজ মুজিদ বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলার কামাশডাঙ্গা কৃষ্ণারানী মণ্ডলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য ১০ জনের মধ্যে ১ শিশু, ১ বৃদ্ধাসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব দেবনাথ বলেন, দুর্ঘটনায় ডাম্পার ট্রাকটি সড়কের পাশে একটি খাদে পড়লেও সেটির চালক ও শ্রমিকেরা হতাহত হননি। তবে বাসযাত্রীদের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন। বাসের মধ্যে আটকে থাকা দুজনকে ফায়ার সার্ভিস দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.