Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

‘ঈগল বিজয়ী হলে সদর হবে স্মার্ট গ্রাম ও স্মার্ট নগর’

banglarbhoreBy banglarbhore2 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রর্তীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈগলের পক্ষে এ পথা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া পথসভায় প্রধান অতিথি মোহিত কুমার নাথ বলেন, যশোর সদর আসনের সকল ইউনিয়ন এবং পৌর এলাকায় টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতেই আমি আজ নির্বাচনী মাঠে। নির্বাচিত হলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক কৃষি ইত্যাদি ক্ষেত্রে আমার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ যুক্ত করে এই আসনের মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। আমার এক নীতি; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। নির্বাচিত হলে আমার প্রতিটি পদক্ষেপে ছাপ দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যশোর-২ (সদর) আসনটিকে স্মার্ট গ্রাম ও স্মার্ট নগরায়ণের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমি গোটা দেশে পরিচিত করে তুলতে চাই।
তিনি আরও বলেন, যশোর সদরবাসী আমাকে নির্বাচন করার কথা বলেছে এবং তারা আমার সঙ্গে আছে। কাজেই আমার সরে দাঁড়ানোর কোনো যুক্তিই নেয়। নির্বাচন যাতে করে উৎসবমুখর হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে সম্মতি জ্ঞাপন করেছেন। আমি যে প্রার্থী হয়েছি এটাতো দলীয় সিদ্ধান্তের কারণেই। যে আমরা নির্বাচন করতে পারি এবং করলেও দলের কোনো আপত্তি নাই। এমন কথা দলের পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এবং বলছে যে তারা সুষ্ঠু নির্বাচনের সর্বাত্মক চেষ্টা করবে, তাতে আমি মনে করি কোনো ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা নেই।’
পথসভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক ও প্রদীপ কুমার নাথ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, নেতা আব্দুল রাজ্জাক ফুল, কুতুব উদ্দিন, আনোয়ার করিম আনা, সফিয়ার রহমান প্রমুখ।
এদিন, যশোর পৌরসভা ৭, ৮, ৯ নং ওয়ার্ডে, চাঁচড়া ইউনিয়নের বরমনপাড়া, বাঘেরহাটসহ ১০/১২ স্থানে গণসংযোগ করেছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.