কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে দোকানে সিলগালা ও জরিমানা আদায়ের ভয় দেখিয়ে একটি ওষুধের দোকান থেকে টাকা হাতিয় নিয়েছে কথিত সাংবাদিকদের একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কের আইডিয়াল ফার্মায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পরপরই অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। স্ব-প্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সুবিধা হয়। ওষুধের দোকানে দায়িত্বে থাকা মশিয়ার রহমান জানান, গত ২২ জানুয়ারি বিকেলে এক ক্রেতা ওষুধ কিনতে দোকানে আসেন। এ…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক সামাজিক বন বিভাগ যশোরের আয়োজেন জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির বাগান সৃজন, বাগান কর্তন উপকারভোগীদের লভ্যংশ বিতরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর জেলা প্রশাসক কার্যালয়ের ২নং সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ করিব। উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ যশোরের ডিএফও আবুল কালাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা অমিতা মন্ডলসহ আরো অনেকে। সভায় বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২৩ প্রদানসহ ব্যক্তি পর্যায়ে বাগান ও নার্সারি করাসহ বাড়ির ছাদে বাগান করায় উদ্বুদ্ধকরণ সম্পর্কে আলোচনা হয়।
বিবি প্রতিবেদক যশোর ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ডিবি পুলিশের একটি দল শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে রাড়ীপুকুর গ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়। আটকরা হলো সেলিম হোসেন (৩৬), সজিব (২৩), এবং মাহমুদুল হাসান (২৫)। এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর শার্শা থানায় এ ঘটনায় এজাহার করেছেন।
বিবি প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দিবস ২০২৪ আগামীকাল (বৃহস্পতিবার)। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়টি আজ তার সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। উচ্চ শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী মৌজায় ৩৫ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়…
বিবি প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম হোসেন (৩) নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা মির্জাপুর গ্রামের মালেশিয়া প্রবাসী আলামিন হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিম রাস্তার ওপর খেলা করার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে শিশু মাহিম হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়য়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া শিশু নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বিপুল হোসেন (৩০) ইজিবাইকসহ পলাতক রয়েছেন।
বিবি প্রতিবেদক যশোরের বেনাপোলে ধান্যখোলা-জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দিনের লাশ দু’দিন পর হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশটি গ্রহণ করেন। শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। পরে তার দেশের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এসের কাছে গাঙ্গুলিয়া পাড়া দিয়ে বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করে বিএসএফ। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত…
চট্রগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাদেরকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
চট্রগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁও থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ৮ মামলার পলাতক মো. জুয়েল ওরপে ধামা জুয়েলকে নগরের বাকলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব ৭। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১০টার দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার বাকলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার কসাইপাড়া এলাকার জয়নাল আবেধীন জুনু ওরপে জুনু চেয়ারম্যানের ছেলে জুয়েল। র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ জুয়েল ওরপে ধামা জুয়েল ওরপে হামকা জুয়েল নামে সে পরিচিত। কসাইপাড়ায় বসতি, বাবাও ছিলেন কসাই। কয়েক বছর পূর্বেও দুই ভাই বাদশা রাজু…
বিবি খেলা কক্সবাজারে অনুর্ধ্ব–১৯ নারী দলের ত্রিদেশীয় টি–২০ সিরিজ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বেলা ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব–১৯ দল। সিরিজের অপর দলটি পাকিস্তান নারী অনুর্ধ্ব–১৯ দল। এই সিরিজে ডাবল রাউন্ড পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। ২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক কিক্রেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের আয়োজন করা হয়। ট্রফি উন্মোচন শেষে উভয় দলের অধিনায়ক নিয়ে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়েছে। সেখানে তিন অধিনায়কেরা দলের জয়ের ব্যাপারে আশাবাদি বলে জানান।
বিবি প্রতিবেদক একটি চুরি মামলার তদন্তে নেমে ৩টি চুরির রহস্য উদঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে। শহরতলরি খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় আটক রবিউল ইসলাম রবি ও রিজভী আহম্মেদ রাফিনের স্বীকারোক্তি মতে চোর চক্রের আরেক সদস্য হাসিবুর রহমান কবিরকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের স্বীকারোক্তি মতে খোলাডাঙ্গার এনামুল কবীর বাবু, তালবাড়ীয়ার সোহরাব হোসেন ও ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকে বসতবাড়ীর ঙ্গ চুরির ঘটনার রহস্য উদঘাটন করে যশোর ডিবি পুলিশ। এ সময় পুলিম মহিবুর রহমানের বাড়ির চুরি যাওয়া একটি মোবাইল ফোন, একটি টিভি, এনামুল কবিরের বাসা থেকে নেয়া একটি ডিসকভার…
