বিবি প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম হোসেন (৩) নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা মির্জাপুর গ্রামের মালেশিয়া প্রবাসী আলামিন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিম রাস্তার ওপর খেলা করার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে শিশু মাহিম হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়য়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া শিশু নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বিপুল হোসেন (৩০) ইজিবাইকসহ পলাতক রয়েছেন।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন