Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুই হাজার মানুষকে ইফতার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনও রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো, আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে। সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। তিনি বলেন,…

Read More

বাংলার ভোর ডেস্ক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। তবে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত জানাতে পারছে না বিএনপি। দলটি উপজেলা নির্বাচনে অংশ নেবে কি না- এ প্রশ্নের উত্তরে স্থায়ী কমিটির একাধিক সদস্য ‘না’ জবাব দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে- জানতে চাইলে উত্তর এড়িয়েই যাচ্ছেন তারা। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে অংশ না নেয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে দলের বেশিরভাগ নেতা, বিশেষ করে তৃণমূল নেতাকর্মীরা স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নেয়ার পক্ষে। নির্বাচনে অংশ নেয়ার জন্য কেন্দ্রে চাপও দিচ্ছেন তারা। তবে উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন…

Read More

♦ সভাপতিকে হতে হবে এইচএসসি পাস, দুইবারের বেশি দায়িত্ব নয় বাংলার ভোর প্রতিবেদক বেসরকারি স্কুল-কলেজের সভাপতি হওয়ার মানদণ্ড নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ নিয়ে একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন হতে যাওয়া প্রবিধানমালায় গভর্নিং বডির সভাপতি হতে হলে ন্যুনতম এইচএসসি পাস থাকতে হবে। একইসঙ্গে একই ব্যক্তি পরপর দুইবারের বেশি সভাপতি হতে পারবেন না। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সভাপতি হওয়ার ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কেউ…

Read More

বাংলার ভোর ডেস্ক স্থানীয় বাজারে দাম বাড়তি থাকায় ভারতের পেঁয়াজের আশায় ছিল বাংলাদেশ; তবে সেই আশার গুড়ে বালি পড়ল। ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল ভারতের। এরপর প্রতিবেশি দেশটি থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করছিল বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে ভোটের আগে রপ্তানির নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে নয়া দিল্লি সরকার। ভারতের সংবাদমাধ্যমে খবর এসেছে, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির উপর বিদ্যমান রপ্তানি নিষেধাজ্ঞা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতে উৎসবের মওসুমে অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং স্থানীয় বাজারে দাম স্থিতিশীল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি অভিযাত হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইফতার পূর্ব আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে বর্তমান সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদকস জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি…

Read More

বাংলার খেলা প্রতিবেদক প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৪৪ রান। আজ (শনিবার) শামস্-উল-হুদা স্টেডিয়ামে টস জিতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে কাবিদ আল সিয়ামের ফিফটি সত্ত্বেও ২৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে। সিয়াম একাই দলের ৫৮ শতাংশ রান করেন। এর বাইরে রেদওয়ানুল ও সানোয়ার হোসেন রনি ১৩ রান করে সংগ্রহ করেন। ৪৪ বলে ফিফটি করা সিয়াম শেষ পর্যন্ত করেন ৫৯…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার মাহিদিয়া পূর্বপাড়ার অশোক কুমার ভাসকরের জমি দখল করে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানা গেছে, মাহিদিয়া পূর্বপাড়ার অশোক কুমার ভাসকরের পৈত্রিক দাগ খতিয়ানভুক্ত জমিতে পুকুর ও মন্দির রয়েছে। ওই ৭৮ শতক জমির মধ্যে পৈত্রিক ও ক্রয় সূত্রে তার ৩৯ শতক জমি রয়েছে। এর মধ্যে তার চাচা রতনের ছেলে শ্রীবাস ও প্রকাশের কাছ থেকে তাদের পৈত্রিক জমির মধ্যে ২৮ শতক জমি যশোর শহরের শংকরপুরের টিসিএল ক্লিনিকের মালিক নুরুজ্জামান ভয়ভীতি দেখিয়ে কিনে নিয়েছে। এরপর ৯ মার্চ সকালে ওই জমির পাশে তার জমিতে ট্রাকযোগে মাটি দিয়ে ভরাট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ চার যুবককে আটক করেছে। আটকরা হচ্ছে যশোর শহরের বারান্দীপাড়া আমতলা মোড়ের বরকত আলী সাফা (২১), হাসিবুল ইসলাম (১৯), পূর্ব বারান্দী মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের সামনের ইয়াসিন আরাফাত (২১) এবং মোল্লাপাড়া কবরস্থান রোডের জিসান (১৯)। যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই ইমরানুর কবীর জানিয়েছেন শুক্রবার রাতে শহরের বড় বাজার এইচএমএম রোডের আশরাফুল আলম ধনুর বিউটি সু নামক দোকনের সামনে কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ওই যুবকদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে সাফার প্যান্টের পকেট থেকে ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে যশোর পিটিআই। গত শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের আটক করা হয়। এরপর রাতে তাদের সাথে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন। ঘটনার সাথে জড়িত আটকরা হচ্ছে যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের বুলবুল হোসেন ও নাইম ইসলাম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত শিমুল গোবিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ করে। এরপর শিমুলকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের মানুষ অত্যন্ত সংকটের মধ্যে আছেন। প্রতিদিনের সাংসারিক ব্যয় নির্বাহ করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তৃতায় এ কথা বলেন। আজ (শনিবার) যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের ন্যূনতম কোন দায়বদ্ধতা নেই। যে কারণে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে…

Read More