Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৩, ২০২৪

দেশের মানুষ অত্যন্ত সংকটের মধ্যে আছে : অনিন্দ্য ইসলাম অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের মানুষ অত্যন্ত সংকটের মধ্যে আছেন। প্রতিদিনের সাংসারিক ব্যয় নির্বাহ করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তৃতায় এ কথা বলেন। আজ (শনিবার) যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের ন্যূনতম কোন দায়বদ্ধতা নেই। যে কারণে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট প্রতিটি খাদ্যপণ্যের দাম বাড়িয়েছে। এই অতি মুনাফাখোরদের কারসাজিতে আজ পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারিতেও জনগণ ঠিক মত খেতে পারছে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু। পরে অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু ৯ নম্বর ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, বিএনপি নেতা মহিবুর রহমান হিরন, আব্দুল ওহাব কালু, ফেরদৌস ওয়াহিদ লিটন, ইয়াছিন আলী, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.