সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সংস্থার কার্যালয় শিশু হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেস্টা বিশিষ্ট সমাজসেবক জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা এড. এবিএম সেলিম, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সুজন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক কাফেলার চিফ রিপোর্টার ঈদুজ্জামান ঈদ্রিস, দৈনিক কালের চিত্রের চিফ রিপোর্টার মেহেদী আলী সুজয়, শিক্ষক মোর্তজা…
Author: banglarbhore
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- ঘ-১৮-৯১৪৫), বিভিন্ন কোম্পানির সাতটি মোবাইল ও ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। আজ (শুক্রবার) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের আব্দুর রহিম মাতুব্বর (২৫)। পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন আদালত। এই হত্যাকাণ্ডের মূল হোতা ইন্দ্রজিৎ মুখার্জীকে অভিযুক্ত না করা এবং এজাহারভুক্ত অপর দুই আসামির অব্যাহতি চাওয়ায় বাদীর নারাজি আবেদন করেন। ২১মার্চ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ থানা পুলিশের দেয়া চার্জশিট নামঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আসাদুজ্জামান আসাদ। তিনি বাড়িতে গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার ইন্দ্রজিৎ মুখার্জী ওরফে উৎপল ওরফে কানাই লাল কানু সহকারী রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) এনবিআর, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে কর্মরত আছেন। ২০২২ সালের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চুড়ামনকাটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান শিমুল (৪০) হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, হত্যাকান্ডের ঘটনায় নিহত শিমুলের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শিমুল হত্যাকাণ্ডের পর এলাকা থেকে পালিয়ে যাওয়া প্রধান অভিযুক্ত বুলবুল ও নাঈম। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।…
♦যশোর আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন বাংলার ভোর প্রতিবেদক যশোরে যশোর আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (শুক্রবার) বিকালে শহরের শহিদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড়স্থ এলাকায় আই এন্ড লেজার সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় তিনি বলেন, ‘যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ৫০০ শয্যার হাসপাতাল; সেটা এই সরকারের মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন হবে। যার মাধ্যমে এই যশোর চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হয়ে উঠবে। ইতোমধ্যে এখানে সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজ গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় যশোর অঞ্চলের মানুষের জন্য আধুনিক ও স্বল্প খরচে চক্ষু চিকিৎসার জন্য…
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে চিঠি দিয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে লোহাগড়া-লক্ষীপাশা বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টান্ন ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে চিঠি বিতরণ করে বাধ্যতামূলক ৪/৫ হাজার টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী শরিফুল ইসলাম বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে গিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নাম ইস্যু করা একটি চিঠি দিয়ে বিভিন্ন পরিমাণে চাঁদা দাবি করছেন। ব্যবসায়ীরা আরো বলছেন, এরকম চাঁদা নিতে আমরা আগে পরে কখনো কোনদিন দেখিনি।…
খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে ছুরিকাঘাতে আহত কৃষক রিয়াজুল হোসেন (৩৫) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় মামলা দায়েরের ২০ দিন পার হলেও প্রধান আসামি সুমন হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে আসামিপক্ষ। গত ২ মার্চ দিনগত রাতে কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এদিন রাতেই ছুরিকাঘাত ওই কৃষকের চাচা বায়েজিদ হোসেন তিনজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলার প্রধান আসামি হলেন, কৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ার সুমন হোসেন (২৮)। অন্যরা হলেন, সুমনের ছোটভাই বিপ্লব হোসেন (২৬) ও তাদের বাবা মোস্তফা মন্ডল (৫৫)। তারা দু’জন আদালত থেকে জামিনে এসেছেন। ছুরিকাহত…
কালিগঞ্জ সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম (নিলু) কৃষ্ণনগর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। আজ (শুক্রবার) বিকেলে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে আঞ্চলিক প্রেসক্লাব কৃষ্ণনগরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হতে পারলে সচ্ছ নিরপেক্ষ ভাবে দায়িত্বশীলতার সাথে জনগণের সাথে মিলেমিশে কাজ করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আইয়ুব হোসেন, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি আফজাল হোসেন, মোকাররম ইসলাম গাজী, আব্দুল মাজিদ, মো. আলাউদ্দিন, আবু…
নড়াইল নড়াইল সংবাদদাতা জানান, আজ (শুক্রবার) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.এম আরাফাত হোসেন, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় সাতক্ষীরা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয়,…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা পরিষদের সামনে ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।ইউরোপিয়ানের অর্থায়নে খ্রিস্টান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিসিএইচডিও কর্তৃক বাস্তবায়িত সাপোর্টিং মারগিনারাইজড দলিতও কমিউনিটি টু কেল্ড দেয়ার এনটাইটেলমেন্টস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২৪ উপলক্ষে জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে ২১ মার্চ এ উপলক্ষে মণিরামপুর উপজেলা চেয়্যারমান কার্যালেয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন আহমেদ, ডিসিএইচডিও’র নির্বাহী পরিচালক নাজমা খাতুনসহ অনেকে। র্যালিতে…
