কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে রমজান মাসে বিষাক্ত কেমিকেলে পাকানো কলায় সয়লাব হয়ে গেছে। রমজান মাসে পাঁকা কলার ব্যাপক চাহিদা থাকায় অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া উঠেছেন। উপজেলার বিভিন্ন কলার আড়তে কলা পাকানো হচ্ছে বিষাক্ত কেমিকেলের মাধ্যমে। জানা গেছে, বিষাক্ত কেমিকেলে পাকানো কলা উপজেলার বিভিন্ন হাটবাজার, ফুটপাতের দোকান, স্কুল-কলেজের পাশের দোকানসহ নানা স্থানে বিক্রি হচ্ছে। এছাড়াও এসব বিষাক্ত কেমিকেলে পাকানো কলা ভ্যানে করে প্রতিটি বাসা বাড়ির সামনে বিক্রি করা হচ্ছে। কলা পাকা মনে হলেও উপরে খোসা হলুদ কিন্তু ভেতরে কাঁচা। রমজান মাস ছাড়াও সারা বছর এসব অসাধু ব্যবসায়ীরা একইভাবে কলা পাকিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছে। এসব বিষাক্ত কলা খেয়ে শিশু ও বৃদ্ধসহ…
Author: banglarbhore
শ্রীপুর সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে উপজেলার লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় লাঙ্গল বাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অহনা আর্ট স্কুলের আয়োজনে পেট্রো বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লাঙ্গলবাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সভাপতি ইউসুফ আলী মন্ডলের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
বাংলার ভোর ডেস্ক দিনভর রোজা রাখার পর ইফতারে কত কিছুই না খেতে মন চায়। হালিম ইফতারে ভিন্ন মাত্রা যোগ করে। মজাদার হালিমের কথা মনে হলে জিভে জল এসে যায়। স্বাস্থ্যকর উপায়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন হালিম। হালিমের রেসিপি সম্পর্কে জেনে নিন- তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি হয়ে আসলে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, আড়াই টেবিল চামচ হালিমের মসলা, আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিন। স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন মসলা। ১ কেজি গরুর মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে…
বাংলার ভোর প্রতিবেদক আজ (বৃহস্পতিবার) বিকেলে তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজান কবিরকে হত্যার উদ্দ্যেশে ভাড়াটিয়া সন্ত্রাসীরা গুরুতর জখম করেছে। ভিকটিম বহনকারী মোটরসাইকেলের চালক আশারেফ জানান ব্যবসায়িক কাজে যশোর থেকে মোটরসাইকেলযোগে রওনা দিয়ে গলদা তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে ৫/৭ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চারিয়ে দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের মোটরসাইকেল চালক আশারেফ আলী বলেন, গতকাল বিকেলে যশোর থেকে বাড়ি ফেরার পথে গলদাহ বাজারের অদূরে আসা মাত্রই চারজন সন্ত্রাসী গতিরোধ করে। এ সময় আমি মোটরসাইকেল দ্রুতবেগে চালিয়ে বের হতে গেলে পিছন থেকে মাথায় জোরালো আঘাত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কয়েকটি ঘটনায় প্রতিবেশীর হামলায় তিন ব্যক্তি আহত হয়েছে। আহতরা হচ্ছেন যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের কৌশিক (১৭) পুলেরহাটের কৃষ্ণবাটি গ্রামের ইয়াছিন (২৮) ও মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের শাহাজাহান (৪৫)। আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। হাসপাতালে আহত কৌশিক জানায়, সে শেখহাটি সফিয়ার রহমান মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত পরশু বৃহস্পতিবার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। এ সময় স্থানীয় একদল বখাটে মোবাইলে তার ছোট বোনের ছবি তুলছিলো। কৌশিক বখাটেদের ছবি তুলতে নিষেধ করলে তারা স্কুলের ভিতরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুল (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্বজনদের দাবি। তারা বলছেন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুন্নার অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী বুলবুলি ও নাঈমের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সাইফুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে জিল্লুর রহমান শিমুলের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে ঘোপ নোয়াপাড়া রোডে গত ১৬ ই মার্চ রাতে পার্থ মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় চিহ্নিত চোর স্পাইডারম্যান শামীমসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৬ মার্চ পার্থ মজুমদারের বাড়ির দ্বিতীয় তলায় চোরেরা ঘরের হ্যাসবোল্ড ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার, রুপার অংলকার মোট এক লাখ আটাত্তর হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পার্থ মজুমদার ১৯ মার্চ যশোর কোতোয়ালি থানায় একটি চুরি মামলা দায়ের করেন। চুরির মামলার পর যশোর ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে রেল স্টেশনে এলাকায় চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার প্রধান আসামি ইমনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) আসমির রিমান্ড আবেদন শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। আটক ইমন যশোর শহরের রেলগেট তেঁতুলতলার বাসিন্দা। চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যারাতে যশোর রেল স্টেশনে ১৪ মামলার আসামি জুম্মানকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ মামলার প্রধান আসামি ইমনকে গত ৫ মার্চ মঙ্গলবার ঢাকার দোহার থানার মধুচর এলাকা থেকে ইমনকে আটক করে র্যাব। ওই দিন আটক ইমনকে কোতোয়ালি থানায় সোপর্দ করে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক ইমন ও আত্মসমর্পণকারী ভাইপো রাকিবের পাঁচ দিন করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে এক নারী কুপ্রস্তাবে প্রতিবাদ করায় অশ্লীল ছবি বানিয়ে এলাকায় টাঙিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুই জনের বিরুদ্ধে। এ বিষয়ে ওই নারী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই নারী অভিযোগে উল্লেখ করেছেন, তার স্বামী যশোরের বাইরে থাকেন। তিনি মুনছুর আলীর আঙ্গুর বাগানে কাজ করতেন। এ সময় তাকে কুপ্রস্তাব দেয় মুনছুর। তার সাথে যোগ দেন মুন্তাজ। বাধ্য হয়ে তিনি চাকরি ছেড়ে দেন। কিন্তু বিভিন্ন সময় ফের কাজে নেয়ার জন্য মুনছুর বিভিন্ন তালবাহানা শুরু করেন। প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য হুমকি দিয়ে আসছেন। গত ২০ মার্চ তার বাড়িতে খালাত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি মাদক মামলার রায়ে যশোরের বেনাপোলের পোড়াবাড়ি গ্রামের রুহুল আমিনকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। আজ (বৃহস্পতিবার) যশোরের অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ের আদেশ দিয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাতে জেলার শার্শা থানা পুলিশ কামারবাড়ি মোড় থেকে সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান থেকে দুই জনকে আটক করে। আটক রুহুল আমিন ও ঝন্টুকে জিজ্ঞাসাবাদে কাভার্ড ভ্যান থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে এসআই সৈয়দ রবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানা মামলা করেন। এ মামলার তদন্ত…
