Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক শীত শেষ হলেও এর আবেদন যেন শেষ হয় না। রাজধানীতে যখন ভ্যাপসা গরম, তিনি তখন নয়া পল্টনে কয়েকটি মিডিয়ার সামনে ফেরালেন সেই আমেজ। শীতের জন্য কেনা নিজের ‘ভারতীয় চাদর’টি ছুড়ে ফেলে দিলেন রুহুল কবির রিজভী। বুধবার তিনি যখন ‘ভারতীয় পণ্য বর্জনের ভার্চুয়াল আন্দোলনে সমর্থন’ জানাতে এই প্রতিবাদ করছেন,তার ঠিক দুদিন আগে তারই দলের সিনিয়র নেতা আবদুল মঈন খান জানিয়েছেন অন্য আহ্বান। সাবেক এই মন্ত্রী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন প্রতিবেশী ভারতের উদ্দেশে। কী হচ্ছে তাহলে বিএনপিতে? ভারত ইস্যুতে বিএনপির অবস্থান কী, নেতাকর্মী থেকে শুরু করে দলের নীতিনির্ধারকদের কেউ কেউ জানিয়েছেন, তারা পুরো বিষয়টি সম্পর্কে…

Read More

বাংলার ভোর ডেস্ক ৫৮২ কোটি টাকার সরকারি সার আত্মসাতের মামলায় আলোচিত নাম কামরুল আশরাফ খান (পোটন)। তিনি নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলে তিনি। যদিও অজ্ঞাত কারণে নির্বাচনের কয়েক দিন আগেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান। মনোনয়নপত্র দাখিলের সময় যে হলফনামা জমা দিয়েছিলেন সেটির তথ্য অনুযায়ী, ১৪৫ কোটি টাকা সম্পদের মালিক সাবেক এ সংসদ সদস্য। এর মধ্যে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়েছেন গত ১০ বছরে (২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে)। তার এমন সন্দেহভাজন সম্পদের হিসাব যাচাই করতে সম্প্রতি নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে পোটন ছাড়াও তার মালিকানাধীন পোটন ট্রেডার্সের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাফ অনুর্ধ্ব-১৯ নারী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আফিঈদা খন্দকার প্রন্তিকে বরণ করে নিয়েছে সাতক্ষীরাবাসী। আজ (বুধবার) বেলা সাড়ে ১১ টায় তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বরণ করে নেন জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন। এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রন্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উষ্ণ সংবর্ধনা শেষে প্রন্তি বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। পবিত্র রমজান মাসেও আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর…

Read More

বেনাপোল প্রতিনিধি দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে আরো এক চালানে ৩০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচা মরিচের পাশাপাশি আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১ টার সময় ১২ ট্রাকে ৩০০ মেট্রিক টন আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার দুটি চালানে ১৬ ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। আলুর চালানটি খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা ঐক্য পরিষদ যশোর সিটি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জয় বাংলা ঐক্য পরিষদের যশোর জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এএইচ আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে রায়হান হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইউসুফ হোসেনকে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইমন খান, প্রসেনজিৎ কুমার সানা, তাহাসান হোসেন, তাসনিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, বিপ্লব হোসেন, নাজমুল হোসেন, উজ্জ্বল হোসেন, ইবনে ওলিদ, প্রসেনজিৎ ঘোষ, সাংগঠনিক সম্পাদক ডিএম মাসুদ, রিজভী হাসান, আকাশ, পার্থ পাল, অমিত হাসান, সেলিম হোসেন, প্রচার সম্পাদক…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামের শিক্ষক অলকেশ রায় ১৮ মার্চ সকাল আটটার দিকে বাড়িতে তালা দিয়ে তিনি স্বস্ত্রীক যশোরের খড়িচাডাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বিকেলে বাড়িতে ফিরে দেখেন চোরেরা তার বাড়ির ছাদে উঠে সিঁড়ি ঘরের তালা ও ঘরের দরজার তালা ভেঙে দ্বিতীয় তলার ছাদ দেয়ার জন্য বাড়িতে রক্ষিত নগদ তিন লাখ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।অলকেশ রায় মনিরামপুর উপজেলার হরিনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চুরির ঘটনায় তিনি কেশবপুর…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার ফাইজুর রহমান, যশোর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাক্তার চন্দ্র শেখর কুন্ডু, মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুক্তাদির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা রুপালী রানী,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিকেলে যশোর শহরস্থ গোহাটা রোড জাতীয় পার্টির জেলা দলীয় কার্যালয়ে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এবং যশোর জেলা শাখার আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলটির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহসহ যশোর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। যশোর জেলা জাতীয় পার্টির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শ্রম পাচারের শিকার হয়ে লিবিয়া এবং সৌদি আরব থেকে ফিরে আসা তিনজন সার্ভাইভারকে জীবন পুনর্গঠনের জন্যে ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যান প্রদান করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। আজ (বুধবার) বিকেলে তাদের হাতে এগুলো তুলে দেন সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা ও নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এ সময় সংস্থার পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম এবং ম্যানেজার (মনিটরিং) দেবব্রত ঢালী উপস্থিত ছিলেন। কোইকা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে সংস্থা পরিচালিত ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ’ প্রকল্পের অর্থনৈতিক পুনঃএকত্রীকরণ সহায়তার আওতায় এই রিকশা ও ভ্যান প্রদার করা হয়। সাপোর্ট প্রাপ্তদের মধ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ (বুধবার) দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বর, জেল রোড চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাবেয়া স্টোরকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় ৪ হাজার টাকা, মদিনা ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তরমুজের বাজার পরিদর্শন করা হয় এবং তারা যেন বেশি মুনাফার আশায়…

Read More